সংসদে মির্জা আব্বাসের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন জামায়াত এমপির, যা জানালেন স্পিকার

২৩ জুন ২০২৬, ০৮:০৪ PM , আপডেট: ২৩ জুন ২০২৬, ০৮:০৫ PM
মির্জা আব্বাস

মির্জা আব্বাস © সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ও সংসদে তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন পটুয়াখালী-২ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ । 

মঙ্গলবার (২৩ জুন) পয়েন্ট অব অর্ডারে তিনি এ বিষয়ে জানতে চান।

মাসুদ বলেন, মির্জা আব্বাস দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ ও সংসদের অভিজ্ঞ সদস্য। তার সর্বশেষ শারীরিক অবস্থা, শপথ গ্রহণসংক্রান্ত পরিস্থিতি এবং কবে তিনি সংসদে যোগ দিতে পারবেন, এ বিষয়ে সংসদকে অবহিত করা প্রয়োজন।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, জনাব মির্জা আব্বাস আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছেন, তার অবস্থা ক্রমাগত ভালো হচ্ছে। যথাসময়ে সুস্থ হলে তিনি এখানে আসবেন। 

এর আগে, গত ৩ জুন জাতীয় সংসদের স্পিকারকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক চিঠিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (এমপি) শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, তিনি সুস্থ না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনসহ স্থায়ী কমিটির কোনো বৈঠকে অংশ নিতে পারছেন না। এ অবস্থায় তার অনুপস্থিতিকে সাধারণ ছুটি হিসেবে গণ্য করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।  

৪৮ ঘণ্টার মধ্যে চারা উপড়ে ফেলা ব্যক্তিদের খুঁজে বের করার নি…
  • ২৮ আগস্ট ২০২৬
বিএনপি-জমিয়ত সম্পর্কে বাড়ছে দূরত্ব
  • ২৮ আগস্ট ২০২৬
ডুবন্ত শিশুকে বাঁচাতে নদীতে ঝাঁপ দুই জমজ বোনের, মারা গেলেন …
  • ২৮ আগস্ট ২০২৬
‘রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি’
  • ২৮ আগস্ট ২০২৬
নদীতে গোসলে নেমে একসঙ্গে প্রাণ গেল ৫ শিশুর
  • ২৮ আগস্ট ২০২৬
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে তায়কোয়ান্দো ছড়িয়ে দিতে হবে 
  • ২৮ আগস্ট ২০২৬