ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

২৩ অক্টোবর ২০২১, ১১:০৪ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১টা থেকে ঢাকাসহ ৮টি বিভাগীয় কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। চলবে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত।  

এবার ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৫৭০টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ১৫ হাজার ৮৮১টি। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৪ জন।

তবে আবেদনকারী সবার আসন ঢাবিতে পড়েনি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি পরীক্ষা দিতে হবে।

ঢাবির ‘ঘ’ ইউনিটে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান এই তিন বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন। এই ইউনিটে ১১টি অনুষদের অধীনে বিভাগ রয়েছে ৫৫টি।

এর আগে, গত ১ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা। এরপর ২ অক্টোবর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ৯ অক্টোবর চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বশেষ গতকাল শুক্রবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত হয় ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের পরীক্ষা।

এদিকে ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। 

মার্কেট নির্মাণ করছে, তাই চাঁদা দিতে হবে—ব্যবসায়ীকে তুলে নি…
  • ২৩ জুন ২০২৬
দুই-তৃতীয়াংশ আসন কীভাবে পেয়েছেন, রাষ্ট্রীয় সাক্ষী পাওয়া গেছ…
  • ২৩ জুন ২০২৬
ক্ষতিকর স্যালাইন উৎপাদনকারী ২ কারখানাকে জরিমানা ও সিলগালা
  • ২৩ জুন ২০২৬
রাতে চীনের উদ্দেশ্যে রওনা হবেন দুই মন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডাটাবেজ তৈরি করল বাংল…
  • ২৩ জুন ২০২৬
সংসদে মির্জা আব্বাসের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন জামায়াত এমপির,…
  • ২৩ জুন ২০২৬