ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসন প্রতি লড়বেন ৭৪ জন

২৩ অক্টোবর ২০২১, ০৮:১৪ AM
ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসন প্রতি লড়বেন ৭৪ জন

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসন প্রতি লড়বেন ৭৪ জন © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে। দুপুর ১১টা থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে সাড়ে ১২টা পর্যন্ত। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৩ দশমিক ৮০ জন।

এবার ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৫৭০টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ১৫ হাজার ৮৮১টি। তবে আবেদনকারী সবার আসন ঢাবিতে পড়েনি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি পরীক্ষা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষায় যেকোনো ধরনের অসদুপায় ও ডিজিটাল জালিয়াতি রোধে কাজ করছেন তারা। কেউ ডিজিটাল জালিয়াতির করলে বা ভর্তি পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করলে তাদের আইনের আওতায় আনা হবে।

এর আগে, গত ১ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা। এরপর ২ অক্টোবর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ৯ অক্টোবর চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বশেষ গতকাল শুক্রবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত হয় ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের পরীক্ষা।

ঢাবির ‘ঘ’ ইউনিটে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান এই তিন বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন। এই ইউনিটে ১১টি অনুষদের অধীনে বিভাগ রয়েছে ৫৫টি।

এ বছর ঢাকা ছাড়াও সাতটি বিভাগীয় শহরের সাত বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬১ হাজার ৮৫০ জনের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার জনের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯ হাজার ৮৯৮ জনের, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭ হাজার ৭৯৮ জনের, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৮ হাজার ১২৪ জনের, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ১৭৮ জনের, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ১৩ জনের এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার ২০ জনের আসন পড়েছে।

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence