ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষায় চবিতে উপস্থিতি ৮৯.৩৯ শতাংশ

২২ অক্টোবর ২০২১, ০৯:৫৯ PM
ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষায় চবিতে উপস্থিতি ৮৯.৩৯ শতাংশ

ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষায় চবিতে উপস্থিতি ৮৯.৩৯ শতাংশ © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।

চবির ব্যবসায় প্রশাসন অনুষদে সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১২ টায় শেষ হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৫৬৯ জন থাকলেও ৩৭৯ জন অনুপস্থিত ছিল।

উপস্থিত পরীক্ষার্থীদের সংখ্যা ৩ হাজার ১৮০ জন যা ৮৯ দশমিক ৩৯ শতাংশ। অনুপস্থিতির হার ১০ দশমিক ৬১ শতাংশ।

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ঢাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। জালিয়াতি বা অনিয়মের কোনও ঘটনা ঘটেনি। জালিয়াতি রোধে আমাদের সতর্ক অবস্থান ছিল।

উল্লেখ্য, আগামীকাল ২৩ অক্টোবর ঢাবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চবি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

মার্কেট নির্মাণ করছে, তাই চাঁদা দিতে হবে—ব্যবসায়ীকে তুলে নি…
  • ২৩ জুন ২০২৬
দুই-তৃতীয়াংশ আসন কীভাবে পেয়েছেন, রাষ্ট্রীয় সাক্ষী পাওয়া গেছ…
  • ২৩ জুন ২০২৬
ক্ষতিকর স্যালাইন উৎপাদনকারী ২ কারখানাকে জরিমানা ও সিলগালা
  • ২৩ জুন ২০২৬
রাতে চীনের উদ্দেশ্যে রওনা হবেন দুই মন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডাটাবেজ তৈরি করল বাংল…
  • ২৩ জুন ২০২৬
সংসদে মির্জা আব্বাসের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন জামায়াত এমপির,…
  • ২৩ জুন ২০২৬