সাত কলেজে ভর্তির জন্য আবেদন করেছে ৯৫ হাজার ৬২২ শিক্ষার্থী

১৮ অক্টোবর ২০২১, ০৪:৫২ PM
সাত কলেজ

সাত কলেজ © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ২৬ হাজার ১৬০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯৫ হাজার ৬২২টি ৷ সেই হিসাবে প্রতি আসনে প্রায় চারজন লড়বেন।

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন ৷

তিনি বলেন, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজে বিজ্ঞান ইউনিটে ৪১ হাজার ৯৪ জন, বাণিজ্য ইউনিটে ২৩ হাজার ৭০০ জন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৩০ হাজার ৮২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

সাত কলেজে বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ৬ হাজার ৫০০টি, বাণিজ্য ইউনিটে ৫ হাজার ৩১০টি এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন ১৪ হাজার ৩৫০টি৷

অধিভুক্ত এসব কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ নভেম্বর, বিজ্ঞান ইউনিটের ৬ নভেম্বর এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে 

ট্যাগ: সাতকলেজ
নোবেল শান্তি পুরস্কার জিতলেন নাভিনেথেম ‘নাভি’ পিল্লাই
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের
  • ০৯ অক্টোবর ২০২৬
গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার
  • ০৯ অক্টোবর ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং তামিমের, প্রথম সেশনে …
  • ০৯ অক্টোবর ২০২৬
বায়তুল মোকাররমে খতিবের পক্ষে উত্তেজনা, জামায়াত নিয়ে কী বলেছ…
  • ০৯ অক্টোবর ২০২৬
মেধা তালিকায় ২য় হয়ে ছেড়েছেন চাকরি, বেকার অবস্থায় হতাশাগ্রস্…
  • ০৯ অক্টোবর ২০২৬