কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, জেনে নিন পুন:নির্ধারিত সব গুরুত্বপূর্ণ তারিখ

১৩ অক্টোবর ২০২১, ০২:২৫ PM
গুচ্ছ ভর্তি পরীক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষা © লোগো

সাতটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ২৭ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এর আগে দুই দফায় এই ভর্তি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। ৩১ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই সময় করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরবর্তীতে ৪ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে পুন:নির্ধারিত সেই দিনক্ষণও পিছিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। গত ২৭ সেপ্টেম্বরথেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন ভর্তিচ্ছুরা। চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত এটি চলবে।

পরে আগামী ১৭ নভেম্বর ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হবে। আগামী ২৭ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হওয়ার পর ২ ডিসেম্বর মধ্যে ফল প্রকাশ করা হবে।

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি
যোগ্যদের ছবি আপলোড শেষ: ৩১ অক্টেবর পর্যন্ত
প্রবেশপত্র ডাউনলোড: ৩১ অক্টেবর পর্যন্ত
ওয়েবসাইটে আসনবিন্যাস প্রকাশ: ১৭ নভেম্বর
ভর্তি পরীক্ষার তারিখ: ২৭ নভেম্বর (বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত)
ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ: ২ ডিসেম্বরের মধ্যে

মানবণ্টন

এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এইচএসসি/সমমান পর্যায়ের ইংরেজিতে ১০, প্রাণীবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থ বিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে।

মেধা স্কোর

মোট ১৫০ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসি/সমমানের পরীক্ষার জন্য ২০ এবং এইচএসসি/সমমানের জন্য ২৫ নম্বর যোগ করে ফলাফল প্রস্তুত করে মেধা ও অপেক্ষমাণ তালিকা প্রস্তুত করা হবে।

দ্বিতীয়বারের মতো কৃষি গুচ্ছে ভর্তি পরীক্ষা আয়োজন করা বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।

মার্কিন ৬ ক্যাটাগরির ভিসা পেলেও বাতিল হতে পারে যে কারণে, নত…
  • ১৪ মার্চ ২০২৬
বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা
  • ১৪ মার্চ ২০২৬
পাবলিক পরীক্ষা আইনে পরিবর্তন আনার চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী
  • ১৪ মার্চ ২০২৬
একটি দেশে ঈদের তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে?
  • ১৪ মার্চ ২০২৬
ফাঁড়ি আছে নেই পুলিশ, নিরাপত্তাহীনতায় ববি শিক্ষার্থীরা
  • ১৪ মার্চ ২০২৬
সমালোচনার মুখে কোয়ান্টাম সংশ্লিষ্ট সেই পত্র বাতিল করল শিক্ষ…
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081