ফিনিক্সের মত ফিরবেন চিরচেনা ছন্দে ফিরবেন রোনালদো?

২৩ জুন ২০২৬, ১০:৫৪ PM
ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো © সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ গোলদাতা হলেও বড় টুর্নামেন্টগুলোতে সাম্প্রতিক সময়ে তীব্র গোলখরায় ভুগছেন ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ রাত ১১টায় বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে পর্তুগাল। কঙ্গো ডিআর-এর বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ ড্রয়ের পর আজকের ম্যাচে পর্তুগালের মূল একাদশ এবং রোনালদোর ফর্ম নিয়ে ফুটবল বিশ্বে নতুন করে বিশ্লেষণ শুরু হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক বড় টুর্নামেন্টগুলোতে (বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে) টানা ১০ ম্যাচ ধরে গোলের দেখা পাননি সিআরসেভেন। ২০২২ কাতার বিশ্বকাপে উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও মরক্কোর বিপক্ষে গোলহীন থাকার পর ২০২৪ ইউরোতেও চেকিয়া, তুরস্ক, জর্জিয়া, স্লোভেনিয়া এবং ফ্রান্সের বিরুদ্ধে জালের দেখা পাননি তিনি। চলতি ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষেও তাঁর নামের পাশে কোনো গোল যুক্ত হয়নি।

তবে রোনালদোর পুরো ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায়, যখনই তিনি ফর্মহীনতা বা সমালোচনার মুখে পড়েছেন, তখনই শক্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন। ক্লাব ও জাতীয় দল—উভয় ক্ষেত্রেই খাদের কিনারা থেকে দলকে টেনে তোলার একাধিক রেকর্ড রয়েছে তাঁর। এক দশকেরও বেশি সময় ধরে লিওনেল মেসির সাথে ফুটবলের শীর্ষ স্তরে যেভাবে তিনি নিজের পারফরম্যান্স ধরে রেখেছেন, তা তাঁর মানসিক দৃঢ়তারই প্রমাণ দেয়।

আজকের ম্যাচে পর্তুগালের জয় এবং রোনালদোর ফর্মে ফেরার বিষয়টি সম্পূর্ণভাবে তাঁর ইন-গেম মুভমেন্ট এবং কৌশলের ওপর নির্ভর করছে। কঙ্গো ম্যাচের ঘাটতিগুলো কাটিয়ে আজ রাত ১১টার ম্যাচে তিনি তাঁর চেনা ফিনিশিং পারফরম্যান্স মেলে ধরতে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬