গণ বিশ্ববিদ্যালয়ে একই মঞ্চে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

২৩ জুন ২০২৬, ১০:৫৬ PM , আপডেট: ২৩ জুন ২০২৬, ১০:৫৬ PM
একই মঞ্চে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব

একই মঞ্চে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব © সংগৃহীত

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) প্রথমবারের মতো একই মঞ্চে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব আয়োজন হয়েছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধিতে সংস্কৃতি চর্চায় উৎসবটির আয়োজন করে গবি কালচারাল ক্লাব (জিবিসিসি)

মঙ্গলবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সভা কক্ষে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সংস্কৃতিচর্চার বিভিন্ন দিক তুলে ধরেন অংশগ্রহণকারীরা। সাংস্কৃতিক পরিবেশনায় ছিল কবিতা আবৃত্তি, গান ও আলোচনা।

অনুষ্ঠানে সহকারী রেজিস্ট্রার এনামুল হক বাবু বলেন, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের বিকশিত হতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকরা তাঁদের পরামর্শ ও দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনের কার্যক্রম শুধু ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব বৃহত্তর সমাজেও ছড়িয়ে পড়ে। সেই লক্ষ্য থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

বক্তব্যে তিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, তাঁদের রচনা, চিন্তা ও সৃষ্টিশীলতা আজও মানুষকে অনুপ্রাণিত করে। তাঁদের স্মরণ ও শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আরও গভীরভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে।

আয়োজন সম্পর্কে ফার্মেসি বিভাগের শিক্ষক তানিয়া আহমেদ তন্বি বলেন, ‘আমাদের জীবনে এমন কিছু মানুষ ছিলেন, যারা আমাদের অনুপ্রাণিত করতেন। শিক্ষার্থীদের মধ্যে শিল্পচর্চা বিকাশে এই ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। জিবিসিসির প্রতি আহ্বান থাকবে, তারা যেন বার্ষিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন কর্মশালার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতা বজায় রাখে।’

কালচারাল ক্লাবের সভাপতি আফরা রুমালি সুপ্তি বলেন, ‘আমাদের ক্লাবটি নতুন। আজকে শুধু জিন্নাহ স্যারের কথাই মনে পড়ছে। স্যারের ইচ্ছা ছিল বিশ্ববিদ্যালয়ে একটি কালচারাল ক্লাব গড়ে উঠুক। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করতে চাই।’

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। 

এ সময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: গবি
১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬