রাবির ‘বি’ ইউনিট ভর্তি

১৫-১৯ অক্টোবরের মধ্যে উত্তীর্ণদের বিভাগ পছন্দক্রম পূরণ করতে হবে

১২ অক্টোবর ২০২১, ০১:৫৮ PM
রাবি ভর্তি পরীক্ষার ফল

রাবি ভর্তি পরীক্ষার ফল © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার বাণিজ্য অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের সংশোধিত ফল প্রকাশ হয়েছে। আজ মঙ্গলবার দুুপুর ১টা থেকে ভতিচ্ছুরা ওয়েবসাইটে (admission.ru.ac.bd) রোল ও ইউনিট দিয়ে ফল দেখতে পারছেন।   

এর আগে সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। পরে সমস্যা দেখা দিলে আজ সকাল ১০টার পর ওয়েবসাইট থেকে তা সরিয়ে নেওয়া হয়।  

এদিকে, বাণিজ্য অনুষদের চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. জিন্নাত আরা বেগম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছুদের আগামী ১৫ থেকে ১৯ অক্টোবরের মধ্যে অনলাইনে বিভাগ পছন্দক্রম পূরণ করতে হবে। কোনো ভর্তিচ্ছু নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম পূরণ করতে না পারলে ‘বি’ ইউনিটে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং ‘বি’ ইউনিটের কোনো বিভাগে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পছন্দক্রম পূরণকারী ভর্তিচ্ছুদের মধ্যে মেধাক্রমানুসারে প্রথম নির্বাচন তালিকা আগামী ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত হবে। প্রথম নির্বাচন তালিকায় নির্বাচিতদের ২৫ থেকে ২৬ অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এরপর ২৫ অক্টোবর থেকে ৭ নভেম্বরের মধ্যে অবশ্যই ভর্তি হতে হবে। এছাড়া শূন্য আসনের জন্য অপেক্ষমান তালিকা থেকে মেধা ও পছন্দক্রম অনুসারে ভর্তির জন্য নির্বাচন করা হবে।

মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার ভর্তি সংক্রান্ত সাক্ষাতকার ছাত্র উপদেষ্টার দফতর ও শারীরিক প্রতিবন্ধী কোটার ভর্তি সংক্রান্ত সাক্ষাতকার প্রধান চিকিৎসকের দফতরে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে দফতর দুটি থেকে যথা সময়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

প্রার্থীকে পরীক্ষার কক্ষে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, বিষয় পছন্দক্রম ফরমের প্রিন্ট কপি, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল মার্কশিট ও এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।

এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) ও ভর্তির ওয়েবসাইটে (https://admission.ru.ac.bd/) পাওয়া যাবে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬