রাবির প্রথম দিনের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ২৪ শতাংশ শিক্ষার্থী

০৪ অক্টোবর ২০২১, ০৬:৩০ PM
রাবির প্রথম দিনের ভর্তি পরীক্ষা অনুপস্থিত ২৪ শতাংশ শিক্ষার্থী

রাবির প্রথম দিনের ভর্তি পরীক্ষা অনুপস্থিত ২৪ শতাংশ শিক্ষার্থী © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় এই পরীক্ষা শুরু হয়। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিতির হার ২৪.৩৩ শতাংশ।

সকাল সাড়ে ৯টায় সি ইউনিটের (বিজ্ঞান) গ্রুপ-১ এর পরীক্ষা শুরু হয়। পরে দুপুর ১২টায় গ্রুপ-২ এবং বিকাল ৩টায় গ্রুপ-৩ এর পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সি ইউনিটের তিনটি গ্রুপ মিলিয়ে নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ হাজার ১৮৮ জন। এর মধ্যে উপস্থিত ছিল ৩৩ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ১০ হাজার ৭৪১ জন পরীক্ষার্থী। সে হিসেবে অনুপস্থিতির হার ২৪.৩৩ শতাংশ।

সকালে পরীক্ষা শুরু হওয়ার পর উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। এ সময় রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট অনুষদ অধিকর্তা ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

পড়ুন: ‘সি’ ইউনিটের প্রথম শিফটের প্রশ্নপত্র দেখুন
            ‘সি’ ইউনিটের দ্বিতীয় শিফটের প্রশ্নপত্র দেখুন
            ‘সি’ ইউনিটের তৃতীয় শিফটের প্রশ্নপত্র দেখুন


পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম শীর্ষ উচ্চ বিদ্যাঙ্গন। প্রায় ৭০ বছর ধরে এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশে উচ্চশিক্ষা ও গবেষণার প্রসারের মাধ্যমে বিশেষ মর্যাদার আসনে অভিষিক্ত হয়েছে।

তিনি বলেন, এ অর্জন সম্ভব হয়েছে মেধাবী শিক্ষার্থী ও গবেষক এবং কৃতবিদ্য শিক্ষকদের সম্মিলিত প্রয়াসে। সেই ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে শুধুমাত্র মেধাবী শিক্ষার্থীরাই এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষায় তাদের মেধার উৎকর্ষতা নিশ্চিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আগামীকাল মঙ্গলবার (০৫ অক্টোবর) এ ইউনিট (মানবিক) এবং পরের দিন বুধবার (৬ অক্টোবর) বি ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার হেল্প ডেস্কের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তীচ্ছুদের তাৎক্ষণিক সহায়তা প্রদানের ব্যবস্থা করেছে। ছাত্রী হলসমূহে ভর্তীচ্ছু ছাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬