রাবি: ‘সি’ ইউনিটের তৃতীয় শিফটের পরীক্ষা শেষ, দেখুন প্রশ্নপত্র

০৪ অক্টোবর ২০২১, ০৫:০৯ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘সি’ ইউনিটের তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ সোমবার (৪ অক্টোবর) তৃতীয় ধাপে পরীক্ষা বিকেল ৩টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৪টায় পর্যন্ত ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

তিনটি শিফটে এই পরীক্ষায় ৪৪ হাজার ১৯৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে সকালের প্রথম শিফটে অংশ নিয়েছেন ১৫ হাজার ৮০৯ জন ভর্তিচ্ছু।

এদিকে, প্রথম শিফটের কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আদলে রাবির ভর্তি পরীক্ষা হতে পারে। এই প্রক্রিয়ায় ভর্তিচ্ছুদের কষ্ট লাঘব হয়। তবে সবকিছু নির্ভর করছে একাডেমিক কাউন্সিলের ওপর। আমরা সেখানে আলোচনা করবো।

তিনি আরও বলেন, আমাদের আলাদা কোনও চিন্তা-ভাবনা নেই। চারটি বিশ্ববিদ্যালয় একটি ছাতার আন্ডারে আমরা পরীক্ষা নেওয়ার পক্ষে।

‘সি’ ইউনিটের দ্বিতীয় ধাপের পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। এই ধাপে পরীক্ষায় অংশ নিয়েছে বিজ্ঞানের গ্রুপ-২ এর ৩০০০১ থেকে ৪৪১৯৩ রোলধারী শিক্ষার্থীরা। আর তৃতীয় ধাপে পরীক্ষা বিকেল ৩টায় শুরু হয়ে শেষ হয়েছে বিকেল ৪টায়। এ ধাপে বিজ্ঞানের গ্রুপ-৩ এর ৫০০০১ থেকে ৬৪১৯২ রোলধারী শিক্ষার্থীরা অংশ নেন।

এ বছর চার হাজার ১৭৩টি আসনের বিপরীতে এক লাখ ২৮ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩০ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

রাবির তৃতীয় শিফটের প্রশ্ন:

 

বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবি ৭৪ ব…
  • ১৭ আগস্ট ২০২৬
‘কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা’
  • ১৭ আগস্ট ২০২৬
স্বপ্ন থেকে সাফল্যে: পাবিপ্রবি নিয়ে উপাচার্যের আগামীর পরিকল…
  • ১৭ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
  • ১৭ আগস্ট ২০২৬
ব্যাংকিং খাতে খেলাপি ঋণ: সমস্যা ও উত্তরণের উপায়
  • ১৭ আগস্ট ২০২৬
বিদেশি শিক্ষার্থী আকর্ষণ করতে ভিসা পলিসি সহজ করা হচ্ছে
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage