জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান

১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৩ AM
 জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান

জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান © টিডিসি ছবি

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কারবার, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধে যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে শুরু হওয়া এ অভিযানে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও এসআরবির সদস্যরা অংশ নিয়েছেন।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের পুলিশ কর্মকর্তারা অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানের অংশ হিসেবে মোহাম্মদপুরের লোহার গেট, জেনেভা ক্যাম্প এবং মোহাম্মদপুর থানা-সংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কার্যক্রম পরিচালনার কথা রয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক কারবারি, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬