একই দিনে হচ্ছে না চবি ও সাত কলেজের ভর্তি পরীক্ষা

২৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:০১ PM
সাত কলেজ

সাত কলেজ © লোগো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ একইদিন হওয়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কথা ভেবে সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ইউনিট-এর তারিখ পরির্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষাটি অক্টোবরের ৩০ তারিখের পরিবর্তে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।  

এর আগে সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ইউনিট-এর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেনীতে ভর্তি পরীক্ষার তারিখ একই দিনে নির্ধারিত হয়েছিল। এতে অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থী যারা এই দুই বিশ্ববিদ্যালয়েই ভর্তির আবেদন করেছেন তারা তারিখ পরিবর্তনের দাবি জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, ঢাবি অধিভুক্ত সাত কলেজে ‘কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত ৩০/১০/২০২১ তারিখের পরিবর্তে ১৩/১১/২০২১ শনিবার অনুষ্ঠিত হবে।

আদালতের বারান্দায় মারামারি, বাদী-বিবাদীসহ ৪ জনের ৭ দিনের কা…
  • ২৫ জুন ২০২৬
নকআউট পর্ব নিশ্চিত করেছে ১৩ দল, কবে কার সঙ্গে কাদের খেলা
  • ২৫ জুন ২০২৬
শিক্ষকদের প্রথম এমপিওভুক্তির তারিখ কোনটি হবে, জানাল মাউশি
  • ২৫ জুন ২০২৬
বিএনপি ও সিপিসির মধ্যে প্রথমবারের মতো সমঝোতা স্মারক স্বাক্ষর
  • ২৫ জুন ২০২৬
ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা
  • ২৫ জুন ২০২৬
আজ ও কাল রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ২৫ জুন ২০২৬