বুটেক্সের ভর্তি পরীক্ষা ১২ নভেম্বর

০৪ সেপ্টেম্বর ২০২১, ০৫:২০ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে নিজেদের ভর্তি পরীক্ষার এই তারিখ জানায় বুটেক্স।

শনিবার বিকেলে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক আবুল কাশেম।

তিনি জানান, বুটেক্সের ২০২০-২১ শিক্ষাবর্ষের লেভেল-১, টার্ম-১ এর ভর্তি পরীক্ষা আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিষয়টি একাডেমিক কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হবে। শিগগিরই ভর্তি পরীক্ষার সময় আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হবে।

আরও পড়ুন: প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা ১৩ নভেম্বর

এর আগে গত ৫ আগস্ট করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করে বুটেক্স। সেদিন অধ্যাপক আবুল কাশেম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছিলেন একাডেমিক কাউন্সিলের সকল সদস্যের মতামতের ভিত্তিতে বুটেক্সের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে পরীক্ষা নেয়ার অন্তত ১৫ দিন আগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তারিখ জানিয়ে দেয়া হবে।

আরও পড়ুন: বুয়েটের ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর

বাংলাদেশ ইউনিভার্সিটিতে পুঁজিবাজারবিষয়ক কর্মশালা, অংশ নিলেন…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল কবে মুখোমুখি হতে পারে
  • ২৫ জুন ২০২৬
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আ. লীগের ৩৯ নেতাকর্মীর বি…
  • ২৫ জুন ২০২৬
পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা, বহু ভবন ধস
  • ২৫ জুন ২০২৬
আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের দায়িত্বেও সেই বিতর্কিত রেফারি
  • ২৫ জুন ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্বব…
  • ২৫ জুন ২০২৬