জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শেষ হচ্ছে শনিবার

১২ আগস্ট ২০২১, ০৯:১৭ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শেষ হচ্ছে শনিবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শেষ হচ্ছে শনিবার © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন চলছে। গত বুধবার (২৮ জুলাই) থেকে এ আবেদন শুরু হয়। অনলাইনের মাধ্যমে এ আবেদন চলবে আগামী শনিবার (১৪ আগস্ট) পর্যন্ত।

এর আগে, গত শনিবার (২৪ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে। একইসঙ্গে ভর্তির নির্দেশিকাও প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি বিজ্ঞপ্তির তথ্যমতে, অনলাইনে এ আবেদন চলবে আগামী ১৪ আগস্ট (শনিবার) রাত ১২টা পর্যন্ত।

পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করবেন যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের ফলাফলের ভিত্তিতে স্নাতকে ভর্তি নেওয়া হবে। ফলে এবার কোনো ভর্তি পরীক্ষা হচ্ছে না।

ভর্তিচ্ছু প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে আবেদন পূরণ করে আগামী ১৬ আগস্টের মধ্যে প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে। ভর্তির সব কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ১৫ সেপ্টেম্বর অনলাইনে শুরু হবে স্নাতক প্রথম বর্ষের ক্লাস।

পড়ুন: পাবলিক বিশ্ববিদ্যালয়ের আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি

সবাইকে কোভিড-১৯ মহামারি সম্পর্কিত সব স্বাস্থ্যবিধি মেনে ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

গত ১২ জুলাই ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মশিউর রহমান। সভায় করোনাকালে সেশনজট কমিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করেন উপাচার্য। তিনি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে দ্রুত বিশেষ একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া
  • ১৯ মার্চ ২০২৬
সংযম থেকে আনন্দ: ঈদকে যেভাবে দেখছেন পবিপ্রবিয়ানরা
  • ১৯ মার্চ ২০২৬
ড. ইউনুসকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস সাবেক ধর্ম উপদেষ্টার
  • ১৯ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রে স্বামীর বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপে…
  • ১৯ মার্চ ২০২৬
ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, পড়ে গিয়ে গৃহবধূর মৃত্যু
  • ১৯ মার্চ ২০২৬
শুক্রবার চাঁদপুরসহ দেশের যেসব এলাকায় উদযাপন হবে ঈদুল ফিতর
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence