জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করবেন যেভাবে

২৯ জুলাই ২০২১, ১২:৩৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন করবেন যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন করবেন যেভাবে © ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন গতকাল বুধবার (২৮ জুলাই) আবার শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে এ আবেদন চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, অধিভুক্ত কলেজে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের ফলাফলের ভিত্তিতে স্নাতকে ভর্তি নেওয়া হবে। ফলে এবার কোনো ভর্তি পরীক্ষা হচ্ছে না।

ভর্তিইচ্ছু প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে আবেদন পূরণ করে আগামী ১৬ আগস্টের মধ্যে প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে। ভর্তির সব কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ১৫ সেপ্টেম্বর অনলাইনে শুরু হবে স্নাতক প্রথম বর্ষের ক্লাস।

আবেদন পদ্ধতি

লগইন

আবেদনকারীকে নির্দিষ্ট ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) Honours tab-এ গিয়ে Apply Now (Honours) অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রােল নম্বর, শিক্ষা বাের্ড/বিশ্ববিদ্যালয় ও পাসের সন সঠিকভাবে এন্ট্রি দিতে হবে।

সঠিক লিঙ্গ নির্ধারণ

এ পর্যায়ে আবেদনকারীর অনলাইনে সংরক্ষিত ডাটাবেজের তথ্য অনুযায়ী Male/Female প্রদর্শিত হবে। আবেদনকারীর তথ্য ছকে Male এর স্থলে Female বা Female এর স্থলে Male প্রদর্শিত হলে Click to | Change অপশনে গিয়ে সঠিক তথ্য এন্ট্রি দিতে হবে।

কলেজ পছন্দ

আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলাওয়ারী যে কোন কলেজের নাম Select করলে সংশ্লিষ্ট কলেজে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর অধিভুক্ত বিষয়সমূহের নাম ও আসন সংখ্যা দেখতে পাবে।

বিষয় পছন্দক্রম

ওয়েবসাইটের তথ্য ছক থেকে পছন্দ অনুযায়ী একটি কলেজ Select করলে আবেদনকারী সংশ্লিষ্ট কলেজে তার ভর্তি যােগ্য (Eligible) বিষয়ের তালিকা দেখতে পাবে এবং এই তালিকা থেকে প্রার্থীকে সর্তকতার সংগে তার প্রার্থিত বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করতে হবে। এই পছন্দক্রম অনুসারে মেধার ভিত্তিতে বিষয় বরাদ্দ দেয়া হবে।

কোটা

মুক্তিযােদ্ধার সন্তান/আদিবাসি/প্রতিবন্ধী/পােষ্য কোটায় ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীকে তথ্য ছকের নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযােজ্য কোটা Select করতে হবে। কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র থাকতে হবে। একজন প্রার্থী এক বা একাধিক কোটায় যােগ্য হলে কোটার পছন্দক্রম নির্ধারণ করে দিতে হবে।

ছবি সংযোজন

প্রাথমিক আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর পাসপোের্ট আকারে সম্প্রতি তােলা রঙ্গিন ছবি Scan করে আপলােড করতে হবে। ছবির মাপ ১২০X১৫০ pixels, Image Type: jpg এবং maximum file size:50Kb হতে হবে।( প্রার্থীর ছবি ব্যতীত অন্য কোন ছবি আবেদন ফরমে আপলােড করা হলে ঐ প্রার্থীর ভর্তি বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

ফরম চূড়ান্তকরণ

সঠিক তথ্য ও ছবিসহ ছক পূরণ করে প্রথমে ফরমটি Submit Application অপশনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে আবেদনকারীর রােল নম্বও ও পিন কোড প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফরমটি ডাউনলােড করে [A4 (8.5”×11) অফসেট সাদা কাগজে] প্রিন্ট (Print) নিতে হবে।

আবেদন ফরম বাতিলকরণ/ত্রুটিপূর্ণ ছবি পরিবর্তন

আবেদন ফরম সংশ্লিষ্ট কলেজে জমাদানের পূর্বে কোন প্রার্থী তার প্রাথমিক আবেদন ফরমটি বাতিল/ত্রুটিপূর্ণ ছবি পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে Applicant’s Login (Honours) অপশনে গিয়ে আবেদন ফরমের রােল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে।

এ পর্যায়ে আবেদনকারীকে Form Cancel/Photo Change Option এ গিয়ে Click to Generate the Security key অপশনটি ক্লিক করতে হবে। এ সময়ে প্রার্থী তার আবেদন ফরমে উল্লিখিত ব্যক্তিগত মােবাইল নম্বরে SMS এর মাধ্যমে One Time Password (OTP) পাবে। এই OTP এন্ট্রি দিয়ে প্রার্থী তার আবেদন ফরমটি বাতিলপূর্বক নতুন করে আবেদন ফরম পূরণ করতে পারবে।

এ লক্ষ্যে আবেদনকারীকে তার ব্যক্তিগত সঠিক মােবাইল নম্বর সতর্কতার সংগে আবেদন ফরমে এন্ট্রি দিতে হবে। তবে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার পর তা আর বাতিল করা যাবে না। প্রার্থী ছবি পরিবর্তনের সুযােগ মাত্র একবারই পাবে।

সংশ্লিষ্ট কলেজে ফরম জমা ও ফি প্রদান

আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমটির নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে। এই আবেদন ফরমের সংগে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

প্রাথমিক আবেদন ফরমটির দ্বিতীয় অংশ কলেজ অধ্যক্ষদায়িত্বপ্রাপ্ত শিক্ষকের স্বাক্ষর ও সীলসহ প্রার্থীকে ফেরত দিবে। কলেজ যে সকল প্রাথমিক আবেদন ফরম online-এ নিশ্চয়ন করবে সে সকল প্রার্থী তাদের মােবাইল নম্বরে SMS এর মাধ্যমে তা জানতে পারবে।

প্রাথমিক আবেদন নিশ্চয়ন ব্যতীত কোন প্রার্থীই ভর্তির যােগ্য বলে বিবেচিত হবে না। কলেজে আবেদন পত্র জমা দেয়ার পরে প্রার্থী তার মােবাইল ফোনে SMS না পেলে বুঝতে হবে যে তার আবেদন ফরম কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়নি। এক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে যােগাযােগ করতে হবে।

ভর্তি ফির নির্ধারিত অংশ সোনালী সেবার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ

সংশ্লিষ্ট কলেজ প্রার্থীদের ভর্তি ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ [প্রতি প্রার্থী থেকে ৪৮৫/- (চারশত পঁচাশি) টাকা হারে যে কোন সােনালী ব্যাংক শাখায় জমা দিতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজ Login এর সােনালী সেবার মাধ্যমে Admission Payment Info (Honours) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলােড করবে।

অনলাইনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের Pay Slip এ  স্নাতক (সম্মান) “রেজিস্ট্রেশন ফি” খাতের সঞ্চয়ী হিসাব নম্বর 0218100000134 উল্লেখপূর্বক মােট টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সােনালী প্রেরণ ব্যাংকের শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করবে।

অনলাইনের মাধ্যমে আবেদন করতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ: ১৪ আগস্ট, ২০২১।

১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9