ডেন্টাল ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর

০৮ আগস্ট ২০২১, ০২:৩৭ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রাথমিক অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।

সম্প্রতি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠকে আগামী ১০ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ভার্চুয়াল এই সভায় উপস্থিত ছিলেন। সেখানে সর্বসম্মতিক্রমে আগামী ১০ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বৈঠকে উপস্থিত ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির এক সদস্য রোববার (৮ আগস্ট) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ১০ সেপ্টেম্বর ডেন্টালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে মন্ত্রণালয়ের প্রাথমিক অনুমোদন পাওয়া গেছে।

এর আগে গত ৬ জুন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. একেএম আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। তবে এদিন ভর্তি পরীক্ষার নতুন কোনো তারিখ জানানো হয়।

প্রসঙ্গত, দেশের সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে মোট আসন সংখ্যা ৫৪৫টি৷ এর বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন ৫৩ হাজার ৪ জন। ফলে এবার আসনপ্রতি ৯৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দিতা করবেন।

কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে বয়কটের ঘোষণা তিতুমীর কলেজের …
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাবির সলিমুল্লাহ হলসংলগ্ন ফুটপাত থেকে নারীর লাশ উদ্ধার
  • ০৪ আগস্ট ২০২৬
তহশিলদারের বিরুদ্ধে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে ১ কোটি ১৯ লাখ টাকা অন…
  • ০৪ আগস্ট ২০২৬
জকসু ভিপি ও জিএসকে মেরে ক্যাম্পাসছাড়া করল ছাত্রদল
  • ০৪ আগস্ট ২০২৬