অনির্দিষ্টকালের জন্য স্থগিত বুটেক্সের ভর্তি পরীক্ষা

০৫ আগস্ট ২০২১, ১২:৪৫ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

চলমান করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আগামী ২০ আগস্ট ভর্তি পরীক্ষা হচ্ছে না।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বুটেক্সের একাডেমিক কাউন্সিলের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠক শেষে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক আবুল কাশেম।

আরও পড়ুন: আরেক দফা পেছাতে পারে বুটেক্সের ভর্তি পরীক্ষা 

তিনি বলেন, একাডেমিক কাউন্সিলের সকল সদস্যের মতামতের ভিত্তিতে বুটেক্সের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে পরীক্ষা নেয়ার অন্তত ১৫ দিন আগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তারিখ জানিয়ে দেয়া হবে।

কবে নাগাদ পরীক্ষা নেয়া হতে পারে— এমন প্রশ্নের জবাবে অধ্যাপক আবুল কাশেম আরও বলেন, এই মুহূর্তে সেটি বলা মুশকিল। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যখনই পরীক্ষা নেয়ার মতো পরিবেশ হবে তার ১৫ দিন আগে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬