বুয়েট ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত চলতি সপ্তাহে

২১ জুন ২০২১, ০৩:১৪ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতকের ভর্তি পরীক্ষা যথাসময়ে হবে নাকি পেছানো হচ্ছে— এ নিয়ে চলতি সপ্তাহে একাডেমিক কাউন্সিলের বৈঠকে বসছে কর্তৃপক্ষ। সেখানে এ বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে গতকাল রবিবার (২০ জুন) কিংবা আজ সোমবার (২১ জুন) এই বৈঠক হওয়ার প্রাথমিক সিদ্ধান্ত থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।

জানতে চাইলে আজ দুপুরে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চলতি মাসের শেষে ভর্তি পরীক্ষা হবে কিনা তা একাডেমিক কাউন্সিলের বৈঠকে বসে সিদ্ধান্ত নেয়া হবে।

কবে এই বৈঠক অনুষ্ঠিত হবে— জানতে চাইলে তিনি বলেন, চলতি সপ্তাহে একাডেমিক কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা যায়, চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়ানো এবং সীমান্তবর্তী জেলাগুলোতে কঠোর লকডাউন চলায় আগামী ৩০ জুন ও ১ জুলাই বুয়েটের প্রাথমিক বাছাই পরীক্ষা নেয়া কথা থাকলেও তা সম্ভব নাও হতে পারে। এই অবস্থায় করণীয় ঠিক করতে একাডেমিক কাউন্সিলের সভায় বসবে বুয়েট কর্তৃপক্ষ।

বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া ওই বৈঠকে বুয়েট ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি ও একাডেমিক কাউন্সিলের সদস্যরা উপস্থিত থাকবেন। সেখানে সবার সাথে আলোচনা করে ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence