হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ২ 

২৮ জানুয়ারি ২০২৬, ০৭:৩৭ PM
আটককৃত বিদ্যুৎ ও রাজু

আটককৃত বিদ্যুৎ ও রাজু © সংগৃহীত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় প্রক্সি দেয়ার সময় বিদ্যুৎ ও রাজু নামে ২ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১১টায় ‘ডি’ ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ ও বিভাগ পরিবর্তনের ভর্তি পরীক্ষা দেয়ার সময় তাদেরকে আটক করা হয়। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রক্সি দিতে আসা মো. বিদ্যুৎ হোসেন (৩১) জয়পুরহাট কালাই উপজেলার পাঁচপাইকা গ্রামের বাসিন্দা ও নিউক্লিয়াস কোচিং সেন্টার বৈরাগীর মোড় শাখার ইংরেজি বিষয়ের শিক্ষক এবং রাজু আহমেদ (২৯) ঢাকার জুরাইন এলাকার বাসিন্দা। 

পুলিশ সূত্রে জানা যায়, বিদ্যুৎ হোসেন জয়পুরহাটের হারাইল হাউজ স্টেটের বাসিন্দা আবুল হাসনাতের পুত্র হুজাইফা সাবিতের হয়ে প্রক্সি দিতে আসেন। প্রক্সি দেয়ার বিনিময়ে হুজাইফা সাবিতের মামা আবুজার গিফারীর সাথে বিদ্যুতের বাইক কিনে দেয়ার চুক্তি হয়। 

অন্যদিকে, রাজু আহমেদ টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বাসিন্দা এস.এম এনামুর রহমানের পুত্র আকীব রাহা তিতুমীরের হয়ে টাকার বিনিময়ে প্রক্সি দিতে আসেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বলেন, বিগত ২ দিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হলেও আজকে বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের পরীক্ষা চলাকালীন অবস্থায় ২ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের সহযোগিতায় আমরা পুরো চক্রটিকে ধরার জন্য চেষ্টা করছি এবং যাদের হয়ে তারা পরীক্ষা দিতে এসেছেন তাদের পরীক্ষা বাতিল বলে গণ্য করা হবে।

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬