ঈদের আগে হচ্ছে না ডেন্টাল ভর্তি পরীক্ষা

২০ জুন ২০২১, ০৬:১২ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

দেশে চলমান করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় স্থগিত হওয়া সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ঈদুল আযহার আগে না নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদের পর আগস্ট মাসের শুরুতে পরীক্ষা আয়োজনের পরামর্শ দেয়া হয়েছে।

রোববার (২০) মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, আগামী ২৫ জুন স্থগিত হওয়া ডেন্টালের ভর্তি পরীক্ষা আয়োজন করতে চেয়েছিল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। তবে করোনা পরিস্থিতি খারাপ হওয়া ও চলমান বিধিনিষেধ ১৫ জুলাই পর্যন্ত বাড়ানোয় সেটি সম্ভব হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পরীক্ষা আয়োজন করতে চায় কর্তৃপক্ষ।

সূত্র আরও জানায়, আগামী ৬ আগস্ট ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে একমত পোষণ করেছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্যরা। বিষয়টি অনুমোদনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে ৬ আগস্ট ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৭ জুন ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ওই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব।

বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া, কবে কখন কোথায় ম্যাচ
  • ০৪ আগস্ট ২০২৬
সব পক্ষকেই ধৈর্য ধারণ করতে বললেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপ…
  • ০৪ আগস্ট ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৮ আগস্ট…
  • ০৪ আগস্ট ২০২৬
এবার পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা ও ন্যাশন্যাল মেডিকেলে সংঘর্…
  • ০৪ আগস্ট ২০২৬
মশারি ছাড়াই ডেঙ্গু রোগীদের চিকিৎসা, ডেঙ্গু ছড়ানোর শঙ্কা
  • ০৪ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই অফিসার নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন ১৪ আগস্…
  • ০৪ আগস্ট ২০২৬