পেছাচ্ছে ডেন্টালের ভর্তি পরীক্ষা, সম্ভাব্য তারিখ মে’র শেষ সপ্তাহ

১৮ এপ্রিল ২০২১, ০২:৪৬ PM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © ফাইল ফটো

আগামী ৩০ এপ্রিল ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে সেটি পেছানো হয়েছে। মে মাসের শেষ সপ্তাহে এই পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

রবিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভাপতি ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ বি এম মাকসুদুল আলম ও ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, এই মুহূর্তে দেশে করোনা তাণ্ডব চালাচ্ছে। শিক্ষার্থীদের পাশাপাশি ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলেই ঝুঁকির মধ্যে রয়েছে। এই অবস্থায় পরীক্ষা আয়োজন করতে চায় না স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তাই মিটিংয়ে সবার সাথে আলোচনা করে পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২৮ মে অথবা ৪ জুন ডেন্টাল ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ধরা হয়েছে। শিগগিরই এই বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দেশের বর্তমান অবস্থা বিবেচনায় পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৩০ এপ্রিল ডেন্টালের ভর্তি পরীক্ষা হচ্ছে না।

তিনি আরও বলেন, ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ধরা হয়েছে মে মাসের শেষ শুক্রবার অথবা জুনের প্রথম শুক্রবার। তবে করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তাহলে এই তারিখ পেছাতে পারে। খুব দ্রুতই এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ও ডেন্টাল কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকায় অভিযানে ২০ টিম, অনিয়ম পেলেই সরকারি বাসা বরাদ্দ বাতিলে…
  • ২৬ অক্টোবর ২০২৬
৭ নভেম্বর উপলক্ষে বিএনপির নানা কর্মসূচি ঘোষণা
  • ২৬ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ১৫ নভেম্বর পর্যন্ত
  • ২৬ অক্টোবর ২০২৬
১ নভেম্বর থেকে খুলছে পর্যটনের দুয়ার, স্বস্তিতে দ্বীপবাসী ও …
  • ২৬ অক্টোবর ২০২৬
বিএমইউতে শিশুদের সিএপিডি ক্যাথেটার স্থাপন বিষয়ক হাতে-কলমে প…
  • ২৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির সভা নিয়ে দুঃসংবাদ দিল মাউশি
  • ২৬ অক্টোবর ২০২৬