জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে ভর্তি কার্যক্রম শুরু ৮ জুন

২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৩ AM

© লোগো

আগামী ৮ জুন থেকে শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দেশের বিভিন্ন কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তির কার্যক্রম। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

এছাড়া আগামী ২৪ মে থেকে বিভিন্ন বর্ষের স্থগিত পরীক্ষাগুলো নেওয়া শুরু হবে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ২য় বর্ষের এবং ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষাসহ অন্যান্য সব প্রফেশনাল কোর্সের স্থগিত পরীক্ষা ২৪ মে থেকে শুরু হবে। এছাড়া ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তির কার্যক্রম আগামী ৮ জুন থেকে শুরু হবে।

শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) প্রকাশ করা হয়েছে।

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে ৩৪ লাখ ডলার মানবিক সহায়তা দ…
  • ২৬ জুন ২০২৬
ব্রাজিলকে হারাতে দৃঢ় প্রতীজ্ঞ জাপানি ফুটবলাররা
  • ২৬ জুন ২০২৬
ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় উদ্ধার অভিযান অব্যাহত, নিহত …
  • ২৬ জুন ২০২৬
আজ ছাব্বিশ ছয় ছাব্বিশ
  • ২৬ জুন ২০২৬
আজ ২৬/৬/২০২৬ তারিখ
  • ২৬ জুন ২০২৬
শিক্ষার্থীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পেটালেন স্বজনরা
  • ২৬ জুন ২০২৬