বশেমুরবিপ্রবি ভর্তি পরীক্ষায় জালিয়াতিচেষ্টা, আটক ২

০২ নভেম্বর ২০১৯, ০৮:১১ PM
আটককৃত শফিকুল ও মোকসেদুল

আটককৃত শফিকুল ও মোকসেদুল © টিডিসি ফটো

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষায় জালিয়াতি চেষ্টায় দুজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২ নভেম্বর) সকাল এবং বিকেলের পৃথক দুই ধাপের পরীক্ষায় তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা মো. শফিকুল ইসলাম ও মোকসেদুল হাসান। তারা উভয়ে ‘ডি’ ও ‘ই’ ইউনিটের পৃথক পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়ে হন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মূল পরীক্ষার্থী নাসিম হোসেনের বাড়ি বগুড়ার শেরপুরে। তার প্রক্সিদাতা শফিকুল ইসলামের বাড়ি শরিয়তপুরে বলে জানা গেছে। অপর দিকে মোহতাছিমুল হক ও তার প্রক্সিদাতা মোকসেদুল হাসানের বাড়ি রংপুর।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, ‘সকাল সাড়ে দশটার মূল পরীক্ষার্থী নাসিম হোসেনের প্রক্সি দিতে আসা মো. শফিকুল ইসলামকে সনাক্ত করা হয়। সে তার দোষ স্বীকার করেছে। বিকেলে ‘ই’ ইউনিটের পরীক্ষায় মোহতাছিমুল হকের প্রক্সি দিতে আসা মোকসেদুল হাসানকে আটক করা হয়।’

তিনি বলেন, আমরা নিশ্চিত হয়েছি শফিকুল ইসলাম ২০ হাজার টাকা ও মোকসেদুল হাসান ৫০ হাজার টাকার চুক্তিতে প্রক্সি দিতে আসেন। আমরা তাদেরকে আইন নিয়ন্ত্রণকারী সংস্থার হাতে তুলে দিচ্ছি।

সরকার পরিবর্তন হলে কি বেতন আটকে যায়?
  • ২৮ জুন ২০২৬
ঢাবির ছাত্র হলে খেলা দেখতে যাওয়া নারীদের হেনস্তার ঘটনায় ভিন…
  • ২৮ জুন ২০২৬
ব্যারিস্টার সোলায়মান তুষারের গবেষণামূলক বই, ‘বাংলাদেশ আফটা…
  • ২৮ জুন ২০২৬
তিন দাবিতে ঢাবি নারী শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান
  • ২৮ জুন ২০২৬
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে বিশ্বকাপের ম্যাচ দেখলেন আর্জেন্টিন…
  • ২৮ জুন ২০২৬
শিশুখেলনাসহ ছয় পণ্যের মান নির্ধারণ—মানহীন পণ্য উৎপাদন, আমদা…
  • ২৮ জুন ২০২৬