ঢাবি আইবিএ ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি

২১ অক্টোবর ২০২৪, ০৫:০৮ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৪ AM
আইবিএ

আইবিএ © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।  

এদিকে আন্ডারগ্র্যাজুয়েট ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হবে। সাধারণ ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ জানুয়ারি চারুকলা, ২৫ জানুয়ারি কলা, সামাজিক বিজ্ঞান ও আইন, ১ ফেব্রুয়ারি বিজ্ঞান, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ৪ জানুয়ারি, কোন ইউনিটের কবে?

ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ৪ নভেম্বর দুপুর ১২টা হতে। চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করবে …
  • ২৪ জুলাই ২০২৬
আমি শুধু মেয়েটির বক্তব্য জানিয়েছিলাম, নিজের মত প্রকাশ করিনি…
  • ২৪ জুলাই ২০২৬
ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল ৪ দেশ: এনডিটিভি
  • ২৪ জুলাই ২০২৬
সোহরাওয়ার্দী মেডিকেলে ছাত্রদলের ‘শহীদ ওয়াসিম ফুটসাল ফেস্ট’
  • ২৪ জুলাই ২০২৬
কক্সবাজারে ২৩ মামলার আসামি ডাকাত দলনেতা আটক
  • ২৪ জুলাই ২০২৬
সাহাবুদ্দিনের চিকিৎসা দেশেই সম্ভব: ডা. শফিক
  • ২৪ জুলাই ২০২৬