বিএসএমএমইউ এমডি-এমএস কোর্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

০৬ অক্টোবর ২০২৪, ১১:৫৪ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৫ AM

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত ইনস্টিটিউটগুলোর এমডি-এমএস কোর্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মার্চ-২০২৫ সেশনের ভর্তি পরীক্ষা আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

শনিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শাহিনুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিএসএমএমইউ ও অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের মার্চ-২০২৫ সেশনের ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: অপরাধে জড়িয়ে চার মেডিকেলের ১০২ শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার, বেশিরভাগই ছাত্রলীগের

সকাল ৯টা হতে ১২টা পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে এ পরীক্ষা নেওয়া হবে। শিগগিরই ভর্তি পরীক্ষার সময়সূচি এবং বিষয় সংক্রান্ত বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

এইচএসসিতে ২০২০ সালে শতভাগ অটোপাস, ২৫-এ ৪৩ শতাংশই ফেল—১০ বছর…
  • ৩১ অক্টোবর ২০২৬
আলিম পরীক্ষার্থীরা ফল দেখবেন যেভাবে
  • ৩১ অক্টোবর ২০২৬
মধুমতি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ৩১ অক্টোবর ২০২৬
এলডিসি থেকে উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ
  • ৩১ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে…
  • ৩১ অক্টোবর ২০২৬
নারী মৈত্রীতে মাস্টার্স পাসে কর্মী নিয়োগ
  • ৩১ অক্টোবর ২০২৬