কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের স্থগিত ভর্তি পরীক্ষা কবে, যা জানা যাচ্ছে

১৬ জুলাই ২০২৪, ১০:৪১ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৬ AM
কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়

কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চলমান শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৯টি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। তবে এ পরীক্ষায় কবে নেওয়া হতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। সোমবার (১৫ জুলাই) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ভর্তি স্থগিতের তথ্য জানানো হয়েছে। 

কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতির নির্দেশক্রমে সিভাসুর জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সিনিয়র উপপরিচালক খলিলুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি পাঠানো হয়। তিনি মঙ্গলবার (১৬ জুলাই) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, স্থগিত হওয়া পরীক্ষা কবে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। পরবর্তী সভা কবে হবে, সে বিষয়েও কিছু জানায়নি।

এর আগে বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) বা স্নাতক শ্রেণির আগামী ২০ জুলাই অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। 

আরো পড়ুন: ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ক্লাস শুরু নিয়ে যা বলছে কর্তৃপক্ষ

সোমবার বেলা ১১টায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক জুম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তি পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে ভর্তিবিষয়ক ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে স্হগিত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত ওয়েবসাইটে জানা যাবে।

ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম
  • ১৩ জুলাই ২০২৬
আনোয়ারায় ইউএনও পরিচয়ে ফোন করে চাওয়া হচ্ছে বন্যার্তদের তালিক…
  • ১৩ জুলাই ২০২৬
পে স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী 
  • ১৩ জুলাই ২০২৬
দুই মাস পর রাজধানী থেকে গ্রেপ্তার ‘শফিক ডাকাত’
  • ১৩ জুলাই ২০২৬
বিশ্বকাপের মাঝেই রোনালদোর পোস্ট নিয়ে এত বিতর্ক কেন
  • ১৩ জুলাই ২০২৬
আদ-দ্বীন হাসাপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বা…
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence