২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ক্লাস শুরু নিয়ে যা বলছে কর্তৃপক্ষ

১৬ জুলাই ২০২৪, ০৯:৪৬ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৬ AM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ২০২৩–২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। পরবর্তী ধাপের পরীক্ষা কবে শুরু হবে, তা নিয়েও নিশ্চিত করে কিছু বলতে পারছে না কর্তৃপক্ষ। তবে চলতি মাসের মধ্যেই এ কার্যক্রম শেষ করতে চায় কর্তৃপক্ষ। আর ক্লাস শুরু হবে আগস্টের প্রথম দিকে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন মঙ্গলবার (৬ জুলাই) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ৯৭ দশমিক ১২ শতাংশ আসন পূর্ণ হয়ে গেছে। শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পরবর্তী ধাপের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যাচ্ছে না।

তিনি বলেন, শিক্ষকদের আন্দোলন বন্ধ হলেই ভর্তি প্রক্রিয়া শেষ করা হবে। সুযোগ পেলেই এ কার্যক্রম শেষ করে ক্লাস শুরুর পরিকল্পনা করছেন তারা। আগামী ১ আগস্ট থেকে ক্লাস শুরুর পরিকল্পনা আছে তাদের। সে অনুযায়ী সব প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা।

গুচ্ছের আগের ধাপের প্রাথমিক ভর্তি ও ‘মাইগ্রেশন স্টপ’ প্রক্রিয়া গত ২৮ জুন শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করেছেন ভর্তিচ্ছুরা। গুচ্ছের ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে।

আরো পড়ুন: কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয় হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।

এমএস-এমফিল-পিএইচডিতে ২৮ বিষয়ে ফেলোশিপ দিচ্ছে বিজ্ঞান ও প্রয…
  • ১৩ জুলাই ২০২৬
বাহুবলের ১০৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পায়নি কেউ
  • ১৩ জুলাই ২০২৬
সাঁকো থেকে পানিতে পড়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
  • ১৩ জুলাই ২০২৬
পরীক্ষা খারাপ হওয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
  • ১৩ জুলাই ২০২৬
‘স্থগিত’ ইস্যুতে পর্যালোচনায় এইচএসসি পরীক্ষা, সংগ্রহ হচ্ছে …
  • ১৩ জুলাই ২০২৬
শিবিরকে বিদায় জানিয়ে সাদিক কায়েমের আবেগঘন বার্তা
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence