রাবির ‘সি’ ইউনিটের বিষয়ভিত্তিক পঞ্চম মেধাতালিকা প্রকাশ 

০৮ জুন ২০২৪, ১১:৫৯ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩২ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পঞ্চম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার (৮ জুন) সকালে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. নাসিমা আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারিজ, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিএসসি/বিফার্ম/ বিএসসি, এজিডিভিএম/বিএসসি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ও পছন্দক্রম জমাদানকারী প্রার্থীদের মধ্য থেকে শুন্য আসনের ভিত্তিতে পঞ্চম নির্বাচন ও অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়েছে।

নির্বাচিত প্রার্থীদের ১০ জুন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক কাজ সম্পন্ন করে কাগজপত্র যাচাই বাছাইয় করতে হবে। এ জন্য কুদরাত-এ-খুদা অ্যাকাডেমিক ভবনে বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুম ৪০১ নম্বর কক্ষে উপস্থিত হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে ‘সি’ ইউনিটে তাদের প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। অন্য কোনো বিভাগেও ভর্তির সুযোগ থাকবে না। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি প্রক্রিয়া এর সমান্তরালে চলবে। এ জন্য পৃথক নোটিশ দেওয়া হয়েছে।

ভর্তিসংক্রান্ত যেকোনো বিষয় জানতে চাইলে অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিজ্ঞান অনুষদে যোগাযোগ করা যেতে পারে (ফোন: ০২৫৮৮৮৬৪২১৮)। অনলাইন ভর্তি ফর্ম পূরণসংক্রান্ত কারিগরি সমস্যার জন্য হেল্পলাইন- ০১৭০৩-৮৯৯৯৭৩।

আরো পড়ুন: ৭২০ নম্বরে ৭২০ পেয়ে ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম আমিনা

উল্লেখ্য, পরবর্তীতে আসন শুন্য হওয়া সাপেক্ষে শুধু ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের বিভাগ-পছন্দের ক্রম অনুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন করা হবে। এজন্য প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না, নোটিশে জানতে পারবেন। ১০ জুন বিকাল ৪টার পূর্ব পর্যন্ত অনলাইন ভর্তির ওয়েবপেজে লগ-ইন করে অটো-মাইগ্রেশন পুরোপুরি বন্ধ (Stop automigration) অথবা এক বা একাধিক বিভাগে ট্রান্সফার বন্ধ করতে অপ্ট-আউট (Opt-out) করা যাবে।

এ ছাড়াও শূন্য আসনের জন্য অপেক্ষমান তালিকা থেকে পরবর্তীতে মেধা ও পছন্দক্রম অনুসারে ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে। তবে ২৫ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ চলছে। ২৬ জুন বিশ্ববিদ্যালয়ের অফিস খোলার পর এ বিষয়ে পরবর্তী সময়সূচি প্রকাশ করা হবে।

 
হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত
  • ০৮ এপ্রিল ২০২৬
হামের উপসর্গ নিয়ে ঝরল আরও ১০ শিশুর প্রাণ
  • ০৮ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা এনস…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক
  • ০৮ এপ্রিল ২০২৬
ছাত্রীদের ফুটবল খেলার ভিডিও ধারণ নিয়ে বিএনপি নেতার ছেলের তু…
  • ০৮ এপ্রিল ২০২৬
কোনদিন অনলাইন ক্লাস, কোনদিন অফলাইন—পরিকল্পনা জানালেন শিক্ষা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close