২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সুযোগ আরো একদিন

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৭ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের জন্য আর একদিন সময় পাচ্ছেন ভর্তিচ্ছুরা। আগামীকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা। আগের সময় অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি ছিল আবেদনের শেষ দিন। তবে পরে একদনি সময় বাড়ানো হয়েছে।

গুচ্ছ ভর্তি কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে. জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার কোর কমিটি গত ২২ ফেব্রুয়ারি অনলাইনে অনুষ্ঠিত তৃতীয় সভায় এ সিদ্ধান্ত হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টা ১ মিনিট থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৪ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারতেন।

তবে ভর্তির আবেদন চলাকালীন কারিগরি ত্রুটির কারণে একদিন আবেদন কার্যক্রম বিঘ্নিত হয়। এ বিষয়টি বিবেচনায় নিয়ে কোর কমিটির সভায় ভর্তিচ্ছুদের সুবিধার্থে আবেদনের সময়সীমা আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত একদিন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ-
আবেদন শুরু: ১২ ফেব্রুয়ারি, দুপুর ১২টা থেকে
আবেদন শেষ: ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা: আগামী ২৭ এপ্রিল (শনিবার)।
‘বি’ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষা: আগামী ৩ মে (শুক্রবার)।
‘সি’ ইউনিট (বাণিজ্য) ভর্তি পরীক্ষা : ১০ মে (শুক্রবার)।
‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা: দুপুর ১২টা থেকে বেলা ১টা।
‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা: বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

আরো পড়ুন: জাবির ‘সি-১’ ইউনিটের ফল প্রকাশ

আবেদনে নির্দেশিকা ও বিস্তারিত তথ্য জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

চুয়াডাঙ্গায় ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ, বিএনপি নেতাকে ৫০ …
  • ১১ জুন ২০২৬
চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে পুলিশ পরিচয়ে ঢুকে ডাকাতি
  • ১১ জুন ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, স্বেচ্ছাসেবক দল নেতা ও সহায়ত…
  • ১১ জুন ২০২৬
প্রতি উপজেলায় গণগ্রন্থাগার স্থাপন: জিয়াউর রহমানের স্বপ্নপূর…
  • ১১ জুন ২০২৬
ঢাকার ৫৬ খাল দখলমুক্ত ও পুনঃখননের পরিকল্পনা
  • ১১ জুন ২০২৬
বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা নিহত, প্রতিবাদে …
  • ১০ জুন ২০২৬
×