জাবির ‘সি-১’ ইউনিটের ফল প্রকাশ

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৬ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫২ AM

© সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগভুক্ত ‘সি-১’ ইউনিটের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। 

সোমবার (২৬) ফেব্রুয়ারি রাতে ছেলে ও মেয়েদের জন্য আলাদা মেরিট লিস্ট প্রকাশ করা হয় ভর্তিবিষয়ক ওয়েবসাইটে। এর আগে রবিবার সকাল থেকে ছয় শিফটে চলে পরীক্ষা।

এবার ‘সি-১’ ইউনিটে ৩২টি ছাত্র এবং ৩২টি ছাত্রী আসনের বিপরীতে ১ হাজার ৮৯৫ জন ছাত্র এবং ২ হাজার ৩৩৪ জন ছাত্রী আবেদন করেন। সে হিসেবে ছাত্রদের প্রতি আসনের বিপরীতে ৫৯ জন এবং ছাত্রীদের প্রতি আসনের বিপরীতে ৭২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

‘সি’ ইউনিটে ছাত্র ও ছাত্রীদের পৃথকভাবে ১৯৪ টি করে মোট ৩৮৮ টি আসনের বিপরীতে ১৮ হাজার ৬৬ জন ছাত্র এবং ২১ হাজার ৭৭৯ জন ছাত্রীসহ মোট আবেদন জমা পড়েছে ৩৯ হাজার ৮৪৫ টি। 'সি' ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৯৩ জন ছাত্র এবং ১১২ জন ছাত্রী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভর্তি পরীক্ষার ফলসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে https://www.ju-admission.org/result এ পাওয়া যাবে।

জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকব…
  • ২৬ জুলাই ২০২৬
হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির মন্ত্রী, এসি চুরি ও অনুপস্থ…
  • ২৬ জুলাই ২০২৬
শহীদ জিয়ার মাজারে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা শেষে বিএনপ…
  • ২৬ জুলাই ২০২৬
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার …
  • ২৬ জুলাই ২০২৬
ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেকের দ্বারপ্রান্তে আরেক বাংলাদেশি …
  • ২৬ জুলাই ২০২৬
বিদ্যালয় পরিবর্তনের অনুমতি পেলেন নবম শ্রেণির দুই শিক্ষার্থী
  • ২৬ জুলাই ২০২৬