বিদ্যালয় পরিবর্তনের অনুমতি পেলেন নবম শ্রেণির দুই শিক্ষার্থী

২৬ জুলাই ২০২৬, ০১:৪৭ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৬, ০২:২২ PM
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের লোগো

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের লোগো © ফাইল ছবি

নবম শ্রেণিতে ভর্তির জন্য দুই ছাত্রীকে বিদ্যালয় পরিবর্তনের অনুমতি দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। রবিবার (২৬ জুলাই) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

অনুমতি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আফিয়া আনজুম জিকিরা বর্তমানে উখিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত। তাকে কৃষ্ণকুমারী সি/ক বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তির অনুমতি দেওয়া হয়েছে।

অন্যদিকে ফাতিমা বেগম, যিনি বর্তমানে পশ্চিম মার্দার বাড়ি সি/ক বালিকা বিদ্যালয়ে অধ্যয়ন করছেন, তাকে গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তির অনুমোদন দেওয়া হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের অধীন নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদন ও সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের সুপারিশ বিবেচনায় নিয়ে প্রচলিত বিধি অনুযায়ী নবম শ্রেণিতে বিদ্যালয় পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে শিক্ষার্থীদের ছাড়পত্র (টিসি) প্রদান এবং নতুন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি-সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করতে হবে। 

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬