ঢাবি অধিভুক্ত সাত কলেজের ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১২ জানুয়ারি ২০২৪, ০৯:৩২ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৯ AM

© ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজ প্রযুক্তি ইউনিট ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট ভর্তি পরীক্ষা ১০ মে শুরু হবে। 

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে ঢাবি উপাচার্য ডক্টর এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাবি অধিভুক্ত ও উপাদনকল্প সরকারি সাত কলেজ প্রযুক্তি ইউনিট ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট  অনলাইন ভর্তির আবেদন আগামি ২১ শে মার্চ থেকে শুরু হয়ে ২৫শে এপ্রিল শেষ হবে।

সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আগামী ১০ মে ২৪ শুক্রবার অনুষ্ঠিত হবে। ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১১ই মে শনিবার অনুষ্ঠিত হবে এবং বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৭ই মে শুক্রবার অনুষ্ঠিত হবে। 

এছাড়াও, সরকারি সাত কলেজের প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৮ মে শনিবার অনুষ্ঠিত হবে। গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৫ মে শনিবার অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে। 

উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড.মোহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ।

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ পরীক্ষার্থী, থানায় জিডি
  • ২৩ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার, সম্পর্ক না রাখার …
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তাঁর স্ত্রী ও  দুই সন্তানে…
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাবি ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য আলাদা প্রশ্নপত্র
  • ২৩ আগস্ট ২০২৬
সিজেডএম জিনিয়াস এলামনাইয়ের নতুন কমিটি গঠন: সভাপতি মাসুদুর র…
  • ২৩ আগস্ট ২০২৬