চবি ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু বৃহস্পতিবার

০৩ জানুয়ারি ২০২৪, ১২:২৯ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (স্নাতক) ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার (৪ জানুয়ারি) থেকে এবার আবেদন শুরু হয়ে চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এই ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

May be an illustration of text

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘এ’, ‘বি’ ‘সি’ ও ‘ডি’ এ চারটি ইউনিট ও দুইটি উপ ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ রয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটের অধীনে সকল বিজ্ঞান ও জীববিজ্ঞান বিভাগ / ইনস্টিটিউট, ‘বি’ ইউনিটের অধীনে কলা ও মানবিক অনুষদ, ‘সি’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদ এবং ‘ডি’ ইউনিটের অধীনে সামাজিক বিজ্ঞান অনুষদের সমস্ত বিভাগের ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।

ক্যাম্পাস ও চট্টগ্রামের বাইরে প্রথমবারের মতো এবার ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চান্দের গাড়ি ও মালবাহী ভ্যানের সংঘর্ষ নিহত ১, আহত ৮
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুচ্ছ ভর্তিতে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়, পরীক্ষার বিষয়ে সিদ্ধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ৮ তলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনো, ৫ দেশের ৬৩ বিদেশি ন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9