বিএসএমএমইউর রেসিডেন্সি কোর্সে ভর্তি আবেদন শুরু আজ, ফি ৭০০০

২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৯ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৪:০০ PM
বিএসএমএমইউর রেসিডেন্সি কোর্সে ভর্তি আবেদন শুরু আজ

বিএসএমএমইউর রেসিডেন্সি কোর্সে ভর্তি আবেদন শুরু আজ © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি/এমএস রেসিডেন্সি মার্চ-২০২৪ ফেইজ- ‘এ’ রেসিডেন্সি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা আজ ২৬ সেপ্টেম্বর থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অবেদন করতে পারবেন।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী বছরের পহেলা মার্চ থেকে একাডেমিক অধিবেশন শুরুর করার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইনস্টিটিউটে এমডি, এমএস ফেজ এ রেসিডেন্সি প্রোগ্রামের বিভিন্ন শাখায় ভর্তির জন্য নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। 

আগ্রহী প্রার্থীরা এমডি/এমএস ফেজ-এ রেসিডেন্সি প্রোগ্রামের বিভিন্ন শাখায় আবেদনের জন্য বিএসএমএমইউর ওয়েবসাইটে তাদের বিষয় ও যোগ্যতার মানদণ্ডের তালিকা দেখতে পারবেন।

নোটিশে বলা হয়, আবেদনের জন্য বিএসএমএমইউর পরীক্ষা পরিচালনা ও তহবিলের অনুকূলে অফেরতযোগ্য সাত হাজার টাকা পূবালী ব্যাংক শাহবাগ শাখায় অ্যাকাউন্ট নম্বরে (0947102001731) জমা দিতে হবে। অর্থ জমাদানের পর নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদত্ত ফরম পূরণ করতে হবে। 

একইসঙ্গে আবেদনকারীকে পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ব্যাংক পেমেন্টের রিসিট এবং স্বাক্ষরের স্ক্যান কপি জমা দিতে হবে। অর্থ জমার সময় ২৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর এবং আবেদনের জন্য ২৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে কোন কোন বিশ্ববিদ্যালয়ে

প্রবেশপত্র ডাউনলোড
আবেদনকারীরা আগামী ১১ থেকে ২৪ নভেম্বর (সকাল সাড়ে আটটার মধ্যে) পর্যন্ত তাঁদের অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

লিখিত পরীক্ষা কবে
লিখিত পরীক্ষা ২৪ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। পরীক্ষার স্থান ও সিট প্ল্যান পরবর্তী সময় বিএসএমএমইউর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া আবেদনকারীদের জন্য 07109-975092 ও 01709-975093 নম্বরে হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

রেসিডেন্সি কোর্সের (মার্চ-২০২৪) ভর্তি বিজ্ঞপ্তি 

নিউজিল্যান্ডে আন্তর্জাতিক পুরস্কার পেল নারায়ণগঞ্জের সিটি পা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২, ককটেল উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, অতঃপর দুই কিশোরের মৃত্যু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9