রাজধানীতে আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২, ককটেল উদ্ধার

১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ PM
গুলশানে আওয়ামী লীগের মিছিল থেকে ২ জনকে আটক করেছে পুলিশ, ইনসেটে উদ্ধারকৃত ককটেল

গুলশানে আওয়ামী লীগের মিছিল থেকে ২ জনকে আটক করেছে পুলিশ, ইনসেটে উদ্ধারকৃত ককটেল © টিডিসি সম্পাদিত

রাজধানীর গুলশানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন– আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এসব তথ্য জানান।

ওসি দাউদ হোসেন বলেন, আজ বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন গলিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ জন নেতা-কর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানান ওসি। এ সময় মিছিলে অংশ নেয়া আরাফাত ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

ওসি দাউদ হোসেন বলেন, মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নোবেল শান্তি পুরস্কার জিতলেন নাভিনেথেম ‘নাভি’ পিল্লাই
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের
  • ০৯ অক্টোবর ২০২৬
গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার
  • ০৯ অক্টোবর ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং তামিমের, প্রথম সেশনে …
  • ০৯ অক্টোবর ২০২৬
বায়তুল মোকাররমে খতিবের পক্ষে উত্তেজনা, জামায়াত নিয়ে কী বলেছ…
  • ০৯ অক্টোবর ২০২৬
মেধা তালিকায় ২য় হয়ে ছেড়েছেন চাকরি, বেকার অবস্থায় হতাশাগ্রস্…
  • ০৯ অক্টোবর ২০২৬