সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী আর নেই

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ PM
সাবেক সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন চৌধুরী

সাবেক সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন চৌধুরী © সংগৃহীত

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাবেক নেতা আলহাজ মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই জুয়েল চৌধুরী। তিনি জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মনোয়ার হোসেন চৌধুরী।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার প্রথম জানাজা বুধবার (৯ সেপ্টেম্বর) ধানমন্ডি ১২/এ তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং তৃতীয় জানাজা তার জন্মভূমি কামদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে হবে। জানাজার পর তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে।

মনোয়ার হোসেন চৌধুরী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তিনি বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন, যা দিয়ে তার রাজনৈতিক যাত্রা শুরু।

পেশাগত জীবনে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনে তিনি গাইবান্ধা-৪ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হলেও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় জয়লাভ করেন।

তার মৃত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা শোকবার্তায় তার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬