ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু 

১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ PM
হাসপাতালে রোগীরা

হাসপাতালে রোগীরা © টিডিসি ফটো

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ জন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ১৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৮৭ জন পুরুষ, ৪২ জন নারী ও ১০ জন শিশু।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ম‌নির হোসেন (৪৫) নামে এক রোগীর মৃত্যু হয়। তিনি ময়মনসিংহ সদর উপজেলার ব্রাহ্মপল্লী এলাকার মাতাব উদ্দিনের ছেলে। গত ৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৩৬ মিনিটে তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ১০ সেপ্টেম্বর রাত ৯টা ৩০ মিনিটে আইসিইউতে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ডেঙ্গু শক সিনড্রোমের সঙ্গে তীব্র শ্বাসকষ্টজনিত জটিলতা, হৃদ্‌যন্ত্রের গুরুতর সমস্যা এবং তীব্র বাম ভেন্ট্রিকুলার হৃদ্‌যন্ত্রের অকার্যকারিতা উল্লেখ করা হয়েছে।

চলতি বছরে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন অধ্যাপক ডা. এমদাদুল্লাহ খান বলেন, ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগজনক। প্রতিদিন নতুন করে রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। একই সঙ্গে অনেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তবে ডেঙ্গু আক্রান্ত রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে, বিশেষ করে জটিলতা দেখা দিলে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। তাই জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। 

দেশের বাজারে ফের কমল সোনার দাম, ভরিতে কত?
  • ১৪ নভেম্বর ২০২৬
এবার মাহদির বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের ষষ্ঠ চ…
  • ১৪ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950