নিউজিল্যান্ডে আন্তর্জাতিক পুরস্কার পেল নারায়ণগঞ্জের সিটি পার্ক ও বাবুরাইল খাল প্রকল্প

১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ PM
আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে নারায়ণগঞ্জের সিটি পার্ক ও বাবুরাইল খাল পুনরুদ্ধার প্রকল্প।

আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে নারায়ণগঞ্জের সিটি পার্ক ও বাবুরাইল খাল পুনরুদ্ধার প্রকল্প। © টিডিসি ফটো

দখল-দূষণে বিপর্যস্ত খাল পুনরুদ্ধার এবং পরিত্যক্ত জলাশয়কে জনবান্ধব নগর পার্কে রূপান্তরের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে নারায়ণগঞ্জের সিটি পার্ক ও বাবুরাইল খাল পুনরুদ্ধার প্রকল্প। ২০২৬ সালের কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টস (CAA) Social Impact Award-এর রিজিওনাল বিভাগে প্রকল্পটি বিজয়ী হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত সিএএ’র সাধারণ সভায় এক অনুষ্ঠানে প্রকল্পের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ‘ভিত্তি স্থপতি বৃন্দ লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা পরিচালক স্থপতি ইশতিয়াক জহির তিতাস এবং সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান স্থপতি স্থপতি ইকবাল হাবিব। প্রতিষ্ঠানটি সিটি পার্ক ও বাবুরাইল খাল—উভয় প্রকল্পের পরামর্শক ও নকশা প্রণয়নকারী হিসেবে কাজ করেছে।

প্রায় তিন কিলোমিটার দীর্ঘ বাবুরাইল খাল একসময় শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর মধ্যে গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে ব্যবহৃত হতো। পণ্য ও যাত্রীবাহী নৌযান চলাচলের পাশাপাশি খালটি ছিল নগরবাসীর জীবনযাত্রা ও বিনোদনের অংশ। কিন্তু দীর্ঘদিনের দখল, বর্জ্য ও দূষণে খালটি একপর্যায়ে প্রায় মৃতপ্রায় হয়ে পড়ে।

পুনরুদ্ধার প্রকল্পের মাধ্যমে খালটির জলপ্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি দুই পাড়ে হাঁটার পথ, সেতু, সবুজায়ন ও বিভিন্ন ধরনের জনপরিসর গড়ে তোলা হয়। স্থানীয় মানুষের ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং জলভিত্তিক নগরপরিসরকে গুরুত্ব দিয়ে করা এ পরিকল্পনা নারায়ণগঞ্জের নগরজীবনে নতুন মাত্রা যোগ করেছে।

বিশ্বব্যাংকের সহযোগিতায় বাস্তবায়িত বাবুরাইল খাল পুনরুদ্ধার প্রকল্পটি এর আগে ইউএন-হ্যাবিট্যাটের ‘এশিয়ান টাউনস্কেপ জুরি অ্যাওয়ার্ড-২০১৬’ এবং ইউএনডিপির ‘স্মার্ট সিটি ইনোভেশন অ্যাওয়ার্ড-২০১৭’ অর্জন করে।

অন্যদিকে, নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় প্রায় ১৮ একর জায়গায় গড়ে ওঠা সিটি পার্ক একসময় ছিল পরিত্যক্ত জলাশয় ও ময়লার ভাগাড়। তৎকালীন নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়রের উদ্যোগে জায়গাটি সংস্কার ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে আধুনিক নগর পার্কে রূপ দেওয়া হয় বর্তমানে এটি নারায়ণগঞ্জ নগরবাসীর অন্যতম জনপ্রিয় বিনোদন ও অবসর কাটানোর স্থান।

সিটি পার্ক ও বাবুরাইল খাল—দুটি প্রকল্পই ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জ শহরে মানুষের জন্য উন্মুক্ত ও নান্দনিক গণপরিসর তৈরির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। হাঁটাচলা, পরিবার নিয়ে সময় কাটানো ও বিনোদনের সুযোগের সঙ্গে এসব প্রকল্প নগরবাসীর জন্য সবুজ ও নির্মল পরিবেশে স্বস্তির পরিসরও তৈরি করেছে।

দখল ও দূষণে ক্ষতিগ্রস্ত স্থানকে পুনরুদ্ধার করে মানুষের জন্য উন্মুক্ত ও পরিবেশবান্ধব নগরপরিসরে রূপান্তরের এই উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে সিএএ’র সামাজিক প্রভাব পুরস্কারকে নারায়ণগঞ্জের নগর উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

জাতীয় উদ্ভাবনী মেলায় প্রদর্শিত হবে বাকৃবির ৩৬ উদ্ভাবনী গবেষ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ট্রাক -সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নেবে ব্যাংক এশিয়া
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9