রাবির 'সি' ইউনিটের বিষয়ভিত্তিক প্রথম মেধাতালিকা প্রকাশ

২৮ জুলাই ২০২৩, ০৯:১০ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. শহিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ এর ২০২২- ২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এসসি. (সম্মান)/বি.ফার্ম (সম্মান)/বি.এসসি. এলি. / ভি.ভি.এম./বি.এসসি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ও পছন্দক্রম জমাদানকারী প্রার্থীদের মধ্য থেকে শূন্য আসনের ভিত্তিতে ১ম নির্বাচন ও অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হল।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ

নির্বাচিত প্রার্থীদের আগামী ১-৩ আগস্ট সেপ্টেম্বরের মধ্যে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক কাজ সম্পন্ন করে কাগজপত্র যাচাই বাছাইয়ের জন্য স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে উপস্থিত হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে সি-ইউনিটে তাদের প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে এবং সি-ইউনিটের অন্য কোনো বিভাগেও ভর্তির সুযোগ থাকবে না। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি প্রক্রিয়া এর সমান্তরালে চলবে এবং এর জন্য পৃথক নোটিশ দেওয়া হলো।

ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয় জানতে চাইলে অফিস চলাকালীন সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জীববিজ্ঞান অনুষদে যোগাযোগ করা যেতে পারে (ফোন: ০২৫৮৮-৮৬৪১৫৭, ০১৭৯৫৭২৬৬৭৭) অনলাইন ভর্তি ফরম পূরণ সংক্রান্ত কারিগরি সমস্যার জন্য হেল্পলাইন ০১৭০৩-৮৯৯৯৭৩। এছড়াও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট https://admission.ru.ac.bd/ থেকে পাওয়া যাবে।

উল্লেখ্য, অনলাইন ভর্তির ওয়েবপেজে লগ ইন করে অটো মাইগ্রেশন পুরোপুরি বন্ধ ( Stop automigration) অথবা এক বা একাধিক বিভাগে ট্রান্সফার বন্ধ করতে অন্ট-আউট (Opt-out) অপশন চালু করা যাবে। পরবর্তীতে আসন শূন্য হওয়া সাপেক্ষে ৭ আগস্ট দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে।

দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ
  • ২৮ জুলাই ২০২৬
রাবিপ্রবির নতুন উপ-উপাচার্য চবির ড. মো. শফিকুল আলম
  • ২৮ জুলাই ২০২৬
অ্যালগরিদমের শীতকাল ও অচিন পাখির খোঁজে: কেন ইতিহাস, সাহিত্য…
  • ২৮ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু আজ
  • ২৮ জুলাই ২০২৬
টানা ৪ দিন বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৮ জুলাই ২০২৬
অবৈধ বনভূমি উচ্ছেদে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার বন বিভাগের কর…
  • ২৮ জুলাই ২০২৬