জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু আজ

২৮ জুলাই ২০২৬, ০৯:০৯ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৬, ০৯:১৮ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আজ মঙ্গলবার (২৮ জুলাই) থেকে শুরু হচ্ছে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা ২৭ জুলাই শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত প্রথম দিনের পরীক্ষা একদিন পিছিয়ে ২৮ জুলাই অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সংশোধিত সময়সূচি অনুযায়ী, পরিবর্তিত তারিখটি ২১১৫২১ এবং ২১১৫০১ পত্রকোডের পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য। 

প্রথম দিনের পরীক্ষায় বাংলাদেশের ইতিহাস: ভাষা, সংস্কৃতি ও পরিচয় (নতুন সিলেবাস) এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (পুরাতন সিলেবাস) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর জানিয়েছে, প্রতিদিনের পরীক্ষা সাধারণত বেলা ১টা ৩০ মিনিটে শুরু হবে। 

আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিতব্য আইসিটি (কোড: ২১৬৬০১) বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত সময়ের পরিবর্তে বেলা ২টা থেকে শুরু হবে। এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের সংশোধিত সময়সূচি অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শহীদ ওসমান হাদীকে আজীবন মুখপাত্র করে ইনকিলাব মঞ্চের নতুন কমিটি ঘোষণা

বিশ্ববিদ্যালয় থেকে আরও জানানো হয়েছে, আইসিটি বিষয়ের পরীক্ষা ছাড়া অন্য সব পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী বেলা ১টা ৩০ মিনিট থেকেই অনুষ্ঠিত হবে। প্রকাশিত রুটিন অনুযায়ী, অনার্স প্রথম বর্ষের লিখিত পরীক্ষা আগামী ২০ সেপ্টেম্বর শেষ হবে। ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ পরে জানিয়ে দেবে।

পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার আহবান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষা কক্ষে প্রবেশে বিধিনিষেধ থাকতে পারে বলেও রুটিনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় সব তথ্যের জন্য নিজ নিজ কলেজের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬