শহীদ ওসমান হাদীকে আজীবন মুখপাত্র করে ইনকিলাব মঞ্চের নতুন কমিটি ঘোষণা

২৮ জুলাই ২০২৬, ১২:০৪ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৬, ০১:২৫ AM
ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চ © টিডিসি ফটো

শহীদ শরিফ ওসমান হাদীকে আজীবন মুখপাত্র ঘোষণা করে ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ সময় সদস্যদের প্রত্যক্ষ ভোটে সংগঠনটির নতুন আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের ও সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম জোরদারে একটি আংশিক কমিটিও ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় ইনকিলাব মঞ্চের সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনের পর নবনির্বাচিত নেতৃত্ব আট সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করে। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন রকিবুল ইসলাম (রোকসান রাকিব)। সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে শোয়াইব বিন আহসান সিয়ামকে।

দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রায়হান আহমেদ। অর্থ সম্পাদক হয়েছেন মুহাম্মদ ওমর। মিডিয়া ও প্রচার সম্পাদক করা হয়েছে নাঈম ইবনে জাহিরকে। সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক হয়েছেন হাবিবুল্লাহ মিশবাহ।

সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং যোগ্য ও জ্যেষ্ঠ সদস্যদের মূল্যায়নের লক্ষ্যে একটি সার্চ কমিটিও গঠন করা হয়েছে। সার্চ কমিটির আহ্বায়ক করা হয়েছে জি এস সাবিরকে। সদস্যসচিব হয়েছেন মামুনুর রহমান আদনান।

কমিটির সদস্যরা হলেন আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্ত আক্তার ও শাকিব সারওয়ার।

সংবাদ বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত নেতৃত্ব জানায়, সংগঠনকে আদর্শিক, গণমুখী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে তারা কাজ করবেন। এ জন্য সদস্য, শুভানুধ্যায়ী ও দেশবাসীর দোয়া, সহযোগিতা এবং গঠনমূলক পরামর্শ কামনা করা হয়েছে।

পাশাপাশি সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ঘোষিত আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়েছে।

উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার দায় কার, সমাধান কী
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬