টানা ৪ দিন বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

২৮ জুলাই ২০২৬, ০৮:৫৩ AM
টানা ৪ দিন সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

টানা ৪ দিন সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর © ফাইল ছবি

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে সারাদেশে আগামী চারদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দিনের তাপমাত্রা ৩০-৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ২৫-২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। 

সোমবার (২৭ জুলাই) রাতে প্রকাশিত আগামী ৪ দিনের আবহাওয়ার আপডেটে জানানো হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে সারাদেশে আগামী ৪ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৭৬-১০০ ভাগ এলাকায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ৫১-৭৫ ভাগ এলাকায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

অন্য খবর:  কমিটি হয় না বছরের পর বছর—ঢাকার ত্রিশের বেশি সরকারি-বেসরকারি মেডিকেলে ছন্নছাড়া ছাত্রদল

সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আগামী ৩০ ও ৩১ তারিখ রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ৭৬-১০০ ভাগ এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ৫১-৭৫ ভাগ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা ৩০-৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৫-২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার দায় কার, সমাধান কী
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬