বুয়েট ভর্তির চূড়ান্ত পরীক্ষা শুরু, দুই গ্রুপে পরীক্ষার্থী ৬ হাজার

১০ জুন ২০২৩, ১১:০৩ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০২ AM
বুয়েট ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার

বুয়েট ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার © ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চূড়ান্ত ভর্তি পরীক্ষা আজ শনিবার ১০ জুন থেকে শুরু হয়েছে। ‘এ’ ও ‘বি’ দুই মডিউলে ‘ক’ ও ‘খ’ দুই গ্রুপে অনুষ্ঠিত হওয়া এ ভর্তি পরীক্ষায় প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ মোট ছয় হাজার ভর্তিচ্ছু অংশ নিচ্ছেন। বুয়েটের নিজস্ব ক্যাম্পাসেই এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষায় অংশ নিতে এদিন সকাল থেকে ভর্তিচ্ছুরা ক্যাম্পাসে আসতে শুরু করেছেন। মডিউল-এ এর ‘ক’ ও ‘খ’ গ্রুপের ভর্তিচ্ছুরা সকাল ১০টা থেকে ১২টায় অনুষ্ঠিত হওয়া পরীক্ষায় অংশ নিয়েছেন। অন্যদিকে মডিউল-বি এর ‘খ’ গ্রুপের ভর্তিচ্ছুরা দুপর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়া পরীক্ষায় অংশ নেবেন।

চূড়ান্ত ভর্তি পরীক্ষার মডিউল-এ এর ‘ক’ ও ‘খ’ গ্রুপের ভর্তিচ্ছুরা গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে পরীক্ষা দেবেন। অপরদিকে মডিউল-বি এর ‘খ’ গ্রুপের ভর্তিচ্ছুরা মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তির পরীক্ষা দেবেন। পরীক্ষায় ‘ক’ গ্রুপের জন্য মোট ৪০০ নম্বর ও ‘খ’ গ্রুপের জন্য মোট (৪০০+২৫০)=৬৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বুয়েট ভর্তি পরীক্ষায় তৃতীয় হয়েছিলেন ফারদিন

চূড়ান্ত পরীক্ষা শেষে আগামী ২৬ জুন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।

এর আগে, গত ২০ মে প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে গত ২২ মে বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে প্রাক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ ৩ হাজার শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়।

২০২২-২৩ শিক্ষাবর্ষে পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি এবং স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ মোট ১ হাজার ৩০৯টি আসনের জন্য এই ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

পাবনায় ২৪০০ লিটার জব্দ তেল খোলাবাজারে বিক্রি, ২ জনকে জরিমানা
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিতে রাখতে হবে মাদ্…
  • ৩০ মার্চ ২০২৬
ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ
  • ৩০ মার্চ ২০২৬
গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু, এলাকায় …
  • ৩০ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ জামায়াতের এমপি, সমালোচনায় স…
  • ৩০ মার্চ ২০২৬
হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন জুনে, লক্ষ্য ২ কোটি শিশু
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence