ঢাবির কলা ইউনিটে বাণিজ্যে প্রথম আশিকুজ্জামান

০৭ জুন ২০২৩, ০১:৪৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৬ AM
মো. আশিকুজ্জামান

মো. আশিকুজ্জামান © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার এতে পাশের হার ৯.৬৯শতাংশ।

বুধবার (০৭ জুন) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফলে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এবার প্রথম হয়েছেন মো. আশিকুজ্জামান। তার রোল: ১১৬৩২৫২ এবং এ ইউনিটের পরীক্ষায় তার প্রাপ্ত স্কোর ৮৮। তিনি ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে তিনি এ বছর উচ্চ মাধ্যমিক পাশ করেন।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয় গত ২০ মার্চ। চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪৩০ জন। চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৭ হাজার ৯৬টি। আসনপ্রতি প্রায় ৫৪ জন প্রার্থী অংশ নেয়।

এছাড়াও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ মে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নেওয়া হয়। এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল এক লাখ ২৭ হাজার ৭৫টি। আসন প্রতি লড়াই হচ্ছে ৬৯ জনের।

ফলাফল জানবেন যেভাবে
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

এছাড়াও আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU Unit <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবেন।

চবিতে প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ কর্মসূচি
  • ১২ জুন ২০২৬
নয় যুগ্মসচিবকে বদলি করল সরকার
  • ১২ জুন ২০২৬
বেনাপোল হয়ে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার
  • ১২ জুন ২০২৬
আ.লীগ পরিবার সংশ্লিষ্টতায় এক ঘণ্টায় প্রজ্ঞাপন বাতিল হওয়া সে…
  • ১২ জুন ২০২৬
মরক্কোর বিপক্ষে শুরুর একাদশ চূড়ান্ত আনচেলত্তির, জায়গা হয়নি …
  • ১২ জুন ২০২৬
১০ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কর্মী রাখলেই কর ছাড় পাব…
  • ১২ জুন ২০২৬
×