সাইয়েদ আব্দুল্লাহর বিরুদ্ধে এমপির অভিযোগ মিথ্যা ও বানোয়াট: বিএনপি

২৮ জুলাই ২০২৬, ০২:৩৭ PM
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম © টিডিসি

পাবনার সাঁথিয়ায় মসজিদে এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের নামাজের ইমামতি করা নিয়ে হট্টগোলের ঘটনায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহকে দায়ী করে যে অভিযোগ করেছেন, তা বানোয়াট ও ভিত্তিহীন। ওই ঘটনা জামায়াতের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের একেবারে ইচ্ছাকৃত এবং সরাসরি মদদেই হয়েছে বলে দাবি করেছে স্থানীয় বিএনপি। তবে সব ভুলবোঝাবুঝি দূর করে সাঁথিয়ায় উন্নয়নের লক্ষ্যে জামায়াতসহ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্তও করে তারা।

সোমবার (২৮ জুলাই) দুপুরে পাবনা সাঁথিয়া উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম।

তিনি বলেন, অস্থিরতা তৈরির লক্ষ্যে এই ঘটনা ঘটিয়ে সাইয়েদ আব্দুল্লাহের ওপর দায় চাপানোর চেষ্টা করছে জামায়াত। অথচ সেদিন সাইয়েদ আব্দুল্লাহ ঢাকায় ছিলেন। সাঁথিয়ায় নিজের প্রভাব বিস্তার করতে পরিকল্পিতভাবে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এ ঘটনা জন্য সাইয়েদ আব্দুল্লাহর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

আব্দুল করিম বলেন, ‘রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এমপি নাজিবুর রহমান মোমেন বিভিন্ন মসজিদে যাচ্ছেন। আফতাবনগর মসজিদে তিনি মসজিদ কমিটি ও নির্ধারিত ইমামকে উপেক্ষা করেই ইমামতি করতে চেয়েছিলেন। জামায়াতের আকিদার সঙ্গে মিল না থাকায় অনেক মুসল্লি সেখানে স্বাভাবিকভাবেই আপত্তি জানিয়েছিলেন। তারপরও নাজিব মোমেন জোরপূর্বক ইমামতি করতে চেয়েছিলেন। এ ছাড়া মসজিদের ভেতরে দেশি অস্ত্র নিয়ে হামলার যে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করে বিএনপি।

ঐক্যের বার্তা দিয়ে বিএনপি নেতারা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতসহ সবাই সব ভেদাভেদ ও ভুলবোঝাবুঝি দূর করে সাঁথিয়ায় উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।’

সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক, সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম বন্দে, সাংগঠনিক সম্পাদক আসিফ ইকবাল রাসেল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরদার রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মীর নাজমুল বারী নাহিদসহ ইউনিয়নের আহ্বায়ক ও সদস্যসচিবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9