রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের রেজাল্ট প্রকাশ

০৫ জুন ২০২৩, ০৩:৩৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। সোমবার (০৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে তাদের ফলাফল দেখতে পারবেন। দুপুরে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. সাহেদ জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক মো. সাহেদ জামান বলেন, এবারের ভর্তি পরীক্ষায় গ্রুপ-১ এ পরীক্ষায় অংশগ্রহণ করে ১ হাজার ৫৫৬ জন শিক্ষার্থী এবং পাশ করেছেন ৩০৫৪ জন, গ্রুপ-২ এ পরীক্ষায় অংশগ্রহণ করে ১৫৯৭৭ জন শিক্ষার্থী এবং তাদের মধ্যে পাশ করেছেন ৬১২০ জন। এছাড়াও গ্রুপ-৩ এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৬০৩৪ জন শিক্ষার্থী, সেখানে পাশ করেছেন ৫২৮৩ জন, গ্রুপ-৪ এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৬০১৫ জন শিক্ষার্থী, সেখানে পাশ করেছেন ৩৯৬৬ জন।

প্রসঙ্গত, এর আগে গত বুধবার (৩১ মে) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়। তিন দিনব্যাপী অনুষ্ঠিত পরীক্ষার শেষদিনে ‘সি’ ইউনিটের গ্রুপ-৫: অ-বিজ্ঞান (সকাল ৯টা থেকে ১০টা), ‘বি’ ইউনিটের গ্রুপ-১: বাণিজ্য (বেলা ১১টা থেকে ১২টা) ও গ্রুপ-২: অ-বাণিজ্য (বেলা ১টা থেকে ২টা)-এর পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘সি’ ইউনিটের গ্রুপ-৫-এর পরীক্ষায় ১ হাজার ৫৫৬ জন এবং বি ইউনিটের গ্রুপ-১ (বাণিজ্য) এ ১৬ হাজার ৯০৪ জন ও গ্রুপ-২ (অ-বাণিজ্য) এ ১৩ হাজার ৭৭১ জন পরীক্ষার্থী ছিল। উপস্থিতির হার ছিল ৮৩.৮৫ শতাংশ।

হবিগঞ্জে পেট্রোল পাম্পে জ্বালানি নিতে লাগবে লাইসেন্স ও হেলম…
  • ১২ এপ্রিল ২০২৬
জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
close