গুচ্ছের নতুন বর্ষের ক্লাস শুরু আগস্টে

০৩ জুন ২০২৩, ০৩:২১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২০ AM
গুচ্ছের নতুন বর্ষের ক্লাস শুরু আগস্টে

গুচ্ছের নতুন বর্ষের ক্লাস শুরু আগস্টে © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেছেন, জুলাইয়ের মধ্যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি কার্যক্রম শেষ হবে। আগস্টের মধ্যেই ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে। শনিবার (০৩ জুন) গুচ্ছের এ ইউনিটের পরীক্ষা শেষে সাংবাদিকদের আলাপকালে এ কথা জানান তিনি।

উপাচার্য বলেন, আমরা খুব সুশৃঙ্খলভাবে পরীক্ষা সমাপ্ত করতে পেরেছি। এরই মধ্যে দুইটি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তিন দিনের মধ্যে আমরা এ ইউনিটের ফলাফল প্রকাশ করব। জুলাইয়ের মধ্যেই আমরা ভর্তি সংক্রান্ত সব কার্যক্রম শেষ করে আগস্টেই আমরা  ক্লাস শুরু করব।

ইমদাদুল হক বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আগে যেসব অসংগতি ছিল এই বছর তা নেই। আশা করি, বাকি কার্যক্রমগুলোও সুষ্ঠুভাবে শেষ করতে পারব। আগস্টের মধ্যে ক্লাস শুরু করে করোনাকালীন যে সেশনজট সৃষ্টি হয়েছে তা আমরা অন্তত ছয় মাস কমিয়ে আনতে চাই।

আরও পড়ুন: গুচ্ছের বিজ্ঞানের পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে

এর আগে এদিন দুপুর ১২টা থেকে শুরু হয়ে বেল ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। প্রায় ১০ হাজার আসনের জন্য এ পরীক্ষা ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, ‘এ’ ইউনিটে মোট আবেদন করেছে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়গুলোর আসন সংখ্যা ৯ হাজার ৮৭৫টি। ‘এ’ ইউনিটে আসন প্রতি লড়বে ১৭ জন ভর্তিচ্ছু।

গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের মোট ১৯ কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন ৫৬ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রের আসন বিন্যাস করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মূল কেন্দ্রসহ আটটি উপকেন্দ্রে।

ঢাবিতে ফের সহকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬