খেজুরসহ ১১ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণ-সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারে দাম স্থিতিশীল রাখতে খেজুরসহ ১১ ধরনের পণ্য আমদানিতে ৯০ দিন পর্যন্ত ঋণ-সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধার আওতায় সরবরাহকারী বা ক্রেতার কাছ থেকে সর্বোচ্চ ৯০ দিনের বাকিতে এসব পণ্য আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ (এফইপিডি-১) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এফইপিডি-১ সার্কুলার নম্বর ৪২-এর মাধ্যমে দেশের সব অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংককে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, রমজান মাসজুড়ে প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং এসব পণ্যের দাম সহনীয় পর্যায়ে বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, সয়াবিন তেল, পাম তেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর বাণিজ্যিকভাবে আমদানির ক্ষেত্রে ৯০ দিন পর্যন্ত সাপ্লায়ার্স ক্রেডিট বা বায়ার্স ক্রেডিট সুবিধা পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আমদানির ক্ষেত্রে আগে জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর ৩০-এর পার্ট-ডি-এর ১(১) অনুচ্ছেদে নির্ধারিত নির্দেশনার আওতায় এ সুবিধা কার্যকর হবে। গত ১৩ আগস্ট জারি করা ওই সার্কুলারে বিলম্বিত পরিশোধ বা ইউজ্যান্স ভিত্তিতে আমদানির জন্য নির্দিষ্ট কিছু পণ্যের অনুমতি দেওয়া হয়েছিল।

নতুন সার্কুলারে আরও বলা হয়েছে, এ সংক্রান্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। নতুন এ নির্দেশনা আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। এ ছাড়া সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সার্কুলারের বিষয়বস্তু তাদের গ্রাহকদের অবহিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

হাসনাত বললেন মহোৎসব করে ডিলারশিপ নিয়েছেন বিএনপি এমপিরা, মন্…
  • ১১ নভেম্বর ২০২৬
শর্ত সাপেক্ষে চবির ভর্তি পরীক্ষায় সুযোগ পাচ্ছেন ফেল করা শিক…
  • ১১ নভেম্বর ২০২৬
ডিসিইউর বদরুন্নেসা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধ…
  • ১১ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন ও সহিংসতার ঘটনায় ১৮ জন আটক
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসির অনুরোধ রাখছে না চট্টগ্রাম বিশ্বব…
  • ১১ নভেম্বর ২০২৬
নিরাপত্তা শঙ্কায় ঢাবি ক্যাম্পাস ছাড়লেন দুই বিদেশি শিক্ষার্থী
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950