ববিতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৮ শতাংশ

২০ মে ২০২৩, ০৬:২৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM

© ফাইল ছবি

গুচ্ছ ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে (ববি) মানবিক শাখা ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৯৮.১০ শতাংশ। 

শনিবার (২০ মে) দুপুর ১২টা থেকে ১ টা পর্যন্ত একযোগে ১৯ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন।

পরীক্ষা চলাকালীন সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

এসময় উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষায় সকল নিরাপত্তা নিশ্চিত করা হয়ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্থানীয় প্রশাসন, বিএনসিসি, রোবার স্কাউটসহ সকলে আমাদের সাথে কাজ করছে। এখন পর্যন্ত কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩৫৮৬ জন। মোট উপস্থিত ছিল ৩৫১৮ জন এবং উপস্থিতির হার ছিল ৯৮.১০ শতাংশ।  অনুপস্থিত ছিল ৬৮ জন। 

বিশ্বজুড়ে ফেসবুক ডাউন
  • ১২ জুন ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে তরুণ…
  • ১২ জুন ২০২৬
লাইভের মধ্যেই সাংবাদিককে চুমু, বিশ্বকাপের মঞ্চে নারী ফুটবল …
  • ১২ জুন ২০২৬
যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাসের ২০ শিক্ষার্থী অসুস্থ, চিকিৎসা…
  • ১২ জুন ২০২৬
ব্রাজিল সমর্থকের খাটের নিচে মিলল ৪১০ লিটার মদের উপকরণ, পালি…
  • ১২ জুন ২০২৬
দেশে শিল্পায়নের সম্ভাবনা দেখতে শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদ…
  • ১২ জুন ২০২৬
×